১০০ জনকে নিয়োগ দেবে যমুনা গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা Shohoj Solution
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৮ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।
প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ
বিভাগের নাম: প্লাজা সেলস
পদের নাম: এক্সিকিউটিভ
পদসংখ্যা: ১০০ জন
চাকরির দায়িত্বসমূহঃ
- গ্রাহকদের সাথে সক্রিয়ভাবে আলোচনা করে তাদের প্রয়োজনীয়তা ও পছন্দ ভালোভাবে জানা।
- গ্রাহকের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রকার ইলেকট্রনিক পণ্য (যেমন: এসি, রেফ্রিজারেটর, টিভি ইত্যাদি) সফলভাবে বিক্রি করা।
- যমুনা ইলেকট্রনিকসের সকল পণ্য, তাদের বৈশিষ্ট্য , প্রযুক্তিগত স্পেসিফিকেশন এবং প্রতিযোগিতামূলক সুবিধা সম্পর্কে পূর্ণাঙ্গ ও গভীর জ্ঞান বজায় রাখা।
- সকল গ্রাহককে আন্তরিকভাবে স্বাগত জানানো।
- গ্রাহকের চাহিদা ও পছন্দ অনুযায়ী ব্যক্তিগত বিক্রয় পরামর্শ প্রদান করা।
- যমুনার ব্র্যান্ড মূল্যবোধ প্রতিফলিত হয় এমন একটি বিশ্বমানের শপিং অভিজ্ঞতা নিশ্চিত করা।
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: সর্বনিম্ন ২২ বছর
কর্মস্থল: যে কোনো স্থান
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই