Breaking News

গাজী গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন Shohoj Solution



গাজী গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ট্রান্সপোর্ট বিভাগ এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: গাজী গ্রুপ

পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ

বিভাগ: ট্রান্সপোর্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়



চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

চাকরির দায়িত্বসমূহ:

  • ড্রাইভারের শিডিউলিং ও রোস্টার পরিচালনা করা।
  • দৈনিক ড্রাইভারের উপস্থিতির রেকর্ড রাখা।
  • প্রয়োজনে ড্রাইভারদের সাক্ষাৎকার নেওয়া।
  • গাড়ির আপডেট ডকুমেন্টেশন, রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স, ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট ও পুলিশ কেস সংক্রান্ত সকল নথি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা।
  • যানবাহনের আইনি নথিপত্র সংরক্ষণ করা।
  • সকল যানবাহনের রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা।
  • গাড়ি ট্র্যাকিং আপডেট প্রস্তুত করা।
  • জ্বালানি  ও অন্যান্য যন্ত্রাংশের খরচের প্রক্রিয়া সম্পন্ন করা।
  • সংবাদ কক্ষ সমন্বয়: নিউজ রুমের সমন্বয়ের কাজ করা।
  • দৈনিক পরিকল্পনা: দৈনিক পুল গাড়ির চলাচল সময়সূচি পরিকল্পনা করা।
  • দুর্ঘটনা ব্যবস্থাপনা: সকল যানবাহনের দুর্ঘটনার পর্যবেক্ষণ ও রেকর্ড রাখা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
  • বিবিধ কাজ: ব্যবস্থাপনা যখন প্রয়োজন মনে করবে, তখন অন্যান্য আনুষঙ্গিক কাজ সম্পন্ন করা।



বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী

প্রার্থীর ধরন: পুরুষ

শিক্ষাগত যোগ্যতা: অটোমোবাইল/মেকানিক্যালে ডিপ্লোমা

অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্টে দক্ষতা 

অভিজ্ঞতা: ৩ থেকে ৫ বছর

আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর ২০২৫

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

সার্চ কীওয়ার্ড : Gazi




কোন মন্তব্য নেই