প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ১৬ জনের নিয়োগ Shohoj Solution
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় (বিওএফ) ৩টি অসামরিক পদে ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৯ নভেম্বর বিকেল ০৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতিত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।
প্রতিষ্ঠানের নাম: প্রতিরক্ষা মন্ত্রণালয়
বিভাগের নাম: বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ)
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যে কোনো স্থান
বয়স: ৯ নভেম্বর ২০২৫ তারিখ ১৮-৩২ বছর। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে প্রতিটি পদের জন্য ২২৩ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ৯ নভেম্বর ২০২৫ তারিখ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

!doctype>
কোন মন্তব্য নেই