এসএসসি পাসেই চাকরি দেবে ওয়ালটন,অভিজ্ঞতা ছাড়া আবেদন Shohoj Solution
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ফিল্ড অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: ফিল্ড অফিসার
লোকবল নিয়োগ: ৬০ জন
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি
অন্যান্য যোগ্যতা: ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স বিক্রির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৫ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
অন্যান্য সুবিধা: টি/এ,ডি/এ, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, বিক্রয় প্রণোদনা, কমিশন।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: ১৩,২০০-২০,০০০ টাকা (মাসিক)
চাকরির দায়িত্বসমূহ:
- নির্ধারিত মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা।
- ডিলার/খুচরা বিক্রেতাদের নিয়মিত ভিজিট করা।
- নতুন ডিলার সংগ্রহ করা এবং বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা।
- কোম্পানির প্রচারমূলক কাজে সার্বিক সহযোগিতা প্রদান করা।
- নিয়মিত বিক্রয় রিপোর্ট তৈরি ও জমা প্রদান করা।
- বাজার পর্যবেক্ষণ করা এবং প্রতিযোগী ব্র্যান্ডগুলোর কৌশল সম্পর্কে তথ্য সংগ্রহ করা।
- ডিলার এবং খুচরা বিক্রেতাদের সাথে পণ্যের স্টক ও পেমেন্ট সংক্রান্ত বিষয় সমন্বয় করা।
- কাস্টমার ও বিক্রেতাদের পণ্যের সুবিধা ও নতুন অফার সম্পর্কে অবহিত করা।
- বাজারে পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করা এবং সেলস ডিসপ্লে আকর্ষণীয়ভাবে প্রদর্শন করা।
- যেকোনো বিক্রয় সংক্রান্ত সমস্যা বা গ্রাহক অভিযোগ দ্রুত সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা।
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
আবেদনের শেষ সময়: ২৬ আগস্ট ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই