এইচএসসি পাসে আড়ংয়ে চাকরি, যারা আবেদন করতে পারবেন Shohoj Solution
সম্প্রতি আড়ং নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠানটির ই-কমার্স বিভাগ ফোটোগ্রাফি অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আড়ং
পদের নাম: ফোটোগ্রাফি অ্যাসিস্ট্যান্ট
বিভাগ: ই-কমার্স
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুযোগ-সুবিধা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির দায়িত্বসমূহ:
- পণ্য ও লাইফস্টাইল আলোকচিত্র গ্রহণ: ব্র্যান্ডের নিজস্ব নান্দনিকতা এবং ই-কমার্স স্ট্যান্ডার্ড বজায় রেখে উচ্চমানের প্রোডাক্ট ও লাইফস্টাইল ফটোগ্রাফি সম্পন্ন করা।
- ভিজ্যুয়াল ধারাবাহিকতা রক্ষা: আলো , রঙের নির্ভুলতা এবং স্টাইলিংয়ের ক্ষেত্রে সকল পণ্যের ক্যাটাগরিতে একরূপ বা ভিজ্যুয়াল কনসিস্টেন্সি বজায় রাখা।
- শুটিং শিডিউল পরিকল্পনা ও পরিচালনা: দৈনন্দিন ফটোশুট সময়সূচী তৈরি, প্রস্তুতি এবং পরিচালনা করা; যাতে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সফলভাবে শেষ হয়।
- লেআউট ও সেট ডিজাইন: নতুন ফটোশুটের জন্য টেক্সটাইল (পোশাক/ফ্যাব্রিক) এবং নন-টেক্সটাইল উভয় ধরনের পণ্যের আকর্ষনীয় ফটোশুট লেআউট ডিজাইন ও সেটআপ করা।
- স্টুডিও পরিচালনা ও সমন্বয়: স্টুডিওর দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করা এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক স্টেকহোল্ডারদের (যেমন: মডেল, স্টাইলিস্ট, টিম মেম্বার) সাথে নিবিড়ভাবে কাজ করা।
- ইমেজ রিভিউ, এডিটিং ও কোয়ালিটি চেক: ছবি জমা দেওয়ার আগে তার কারিগরি ও নান্দনিক মান যাচাই করা; এবং পোস্ট-প্রোডাকশন টিমের কাছে হস্তান্তরের আগে ক্রপিং, এক্সপোজার কারেকশন ও কালার ব্যালেন্সিংয়ের মতো প্রাথমিক এডিটিং সম্পন্ন করা।
- স্টুডিও সরঞ্জাম সচল ও রক্ষণাবেক্ষণ: ক্যামেরা, লাইটিং ইকুয়েপমেন্ট, ব্যাকড্রপসহ স্টুডিওর সকল সরঞ্জাম সঠিকভাবে সেটআপ, চালনা ও নিয়মিত রক্ষণাবেক্ষণ করা।
- ডিজিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট: দ্রুত অনুসন্ধান ও ব্যবহারের সুবিধার্থে সকল ছবি ও ডিজিটালি সংগৃহীত তথ্যাদি সুনির্দিষ্ট ফোল্ডার ও কাঠামো অনুযায়ী আর্কাইভ ও সংরক্ষণ করা।
- পারফরম্যান্স অ্যানালিসিস ও কার্যবিবরণী: কাজের পারফরম্যান্স বিশ্লেষণ করা এবং স্টুডিওর সামগ্রিক পরিচালনগত প্রতিবেদন (Operational reports) প্রস্তুত করা।
অন্যান্য যোগ্যতা: ডিএসএলআর/মিররলেস ক্যামেরা, স্টুডিও লাইটিং সেটআপ এবং সংশ্লিষ্ট ফটোগ্রাফি সরঞ্জাম ব্যবহারে পারদর্শিতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
আবেদনের শেষ সময়: ১১ আগস্ট ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই