Breaking News

আড়ংয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, ২৫ বছর হলেই আবেদন Shohoj Solution



আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি 'অ্যাসোসিয়েট অফিসার, কোয়ালিটি কন্ট্রোল (ফিনিশড টেক্সটাইল)' পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন ও সুবিধাসমূহ পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আড়ং (Aarong)

পদের নাম: অ্যাসোসিয়েট অফিসার, কোয়ালিটি কন্ট্রোল (ফিনিশড টেক্সটাইল)

পদসংখ্যা: নির্ধারিত নয়

অন্যান্য সুবিধাসমূহ:

  • প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি।
  • উৎসব বোনাস (ফেস্টভ্যাল বোনাস)।
  • স্বাস্থ্য ও জীবন বীমা।
  • প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।



চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

কর্মস্থল: ঢাকা

বয়স: কমপক্ষে ২৫ বছর হতে হবে।

প্রার্থীর ধরন: নারী -পুরুষ

চাকরির দায়িত্বসমূহ:

  • প্রসেস এবং ফিনিশড পণ্যের গুণমান নিশ্চিত করতে এসওপি (SOP) অনুসরণ ও বজায় রাখা।
  • অনুমোদিত নমুনার সাথে মিল রেখে প্রতিটি পণ্যের কালার ব্লিডিং টেস্ট, স্টাইলিং, পরিমাপ এবং অন্যান্য গুণমান নিশ্চিত করে শতভাগ পরিদর্শন করা।
  • নির্ধারিত মান অনুযায়ী কাঁচামাল ও অ্যাক্সেসরিজ পরিদর্শন করা এবং ত্রুটি খুঁজে বের করে সমাধানের উদ্যোগ নেওয়া।
  • ইনলাইন, প্রি-ফাইনাল এবং ফাইনাল—সব স্তরে পরিদর্শন কার্যক্রম পর্যবেক্ষণ করা।
  • প্রয়োজনে নিয়মিত ভেন্ডর ফ্যাক্টরি ভিজিট করা।
  • গার্মেন্টস ত্রুটি কমাতে রুট-কজ অ্যানালাইসিস ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা এবং গ্রাহকদের ফিডব্যাক বিশ্লেষণ করা।
  • সেফগার্ডিং পলিসি মেনে একটি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা।



শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অগ্রাধিকারযোগ্য)।

অভিজ্ঞতা: ১ থেকে ২ বছর

অন্যান্য যোগ্যতা: আরএমজি (RMG) সেক্টর বা সমমানের প্রতিষ্ঠানে কোয়ালিটি কন্ট্রোল বিভাগে ১-২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ফ্যাব্রিক ওয়াশিং সিস্টেম এবং ৪-পয়েন্ট ফ্যাব্রিক ইন্সপেকশন সিস্টেম সম্পর্কে জ্ঞান থাকতে হবে। টেক্সটাইল ও গার্মেন্টস প্রোডাকশন প্রসেস এবং রিপোর্ট রাইটিংয়ে পারদর্শী হতে হবে।

আবেদনের শেষ সময়: ২০ জুলাই ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই