ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, ফ্রেশার প্রার্থীদের আবেদনের সুযোগ Shohoj Solution
ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি 'এক্সিকিউটিভ, সেলস' পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতন ও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেড
পদের নাম: এক্সিকিউটিভ, সেলস
পদসংখ্যা: ২ জন
অন্যান্য সুবিধাসমূহ:
- বার্ষিক বেতন পর্যালোচনা।
- ২টি উৎসব বোনাস।
- বীমা সুবিধা।
- পূর্ণ ভর্তুকিতে দুপুরের খাবার সুবিধা।
- সপ্তাহে ২ দিন ছুটি।
- কোম্পানির নীতিমালা অনুযায়ী এয়ার টিকিট সুবিধা ও মোবাইল বিল।
অভিজ্ঞতা: সর্বোচ্চ ৩ বছর (ফ্রেশারদেরও আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে)
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
কর্মস্থল: চট্টগ্রাম
বেতন: আলোচনা সাপেক্ষে
প্রার্থীর ধরন: নারী - পুরুষ
বয়সসীমা: নির্ধারিত নয়
চাকরির দায়িত্বসমূহ:
- অনুমোদিত ভিজিট প্ল্যান অনুযায়ী নিয়মিত ট্রাভেল এজেন্সিগুলোতে ভিজিট করা।
- ট্রাভেল এজেন্ট এবং সংশ্লিষ্টদের সাথে শক্তিশালী পেশাদার সম্পর্ক তৈরি ও বজায় রাখা।
- ট্রাভেল ট্রেড পার্টনারদের সাথে যোগাযোগ রক্ষা করা এবং তাদের সমস্যার সমাধান করা।
- নির্দিষ্ট প্যাসেঞ্জার সেলস ও রেভিনিউ লক্ষ্যমাত্রা অর্জন করা।
- এয়ারলাইনসের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুট, পণ্য এবং প্রমোশনাল ক্যাম্পেইনের প্রচার করা।
- নতুন ট্রাভেল এজেন্সিগুলোকে অনবোর্ডিং করার মাধ্যমে ব্যবসার সুযোগ তৈরি করা।
- প্রতিযোগীদের মূল্য, সময়সূচি এবং বাজারের কার্যক্রম পর্যবেক্ষণ করা।
- ফ্রন্ট-লাইন সেলস কাউন্টারে (B2C) টিকিট বুকিং, রি-ইস্যু, রি-রাউট এবং রিফান্ড সংক্রান্ত সেবা প্রদান করা।
- জিডিএস (GDS) সিস্টেম ব্যবহার করে রিজার্ভেশন প্রসেস করা।
- গ্রাহকদের ফ্লাইট সময়সূচি, ভাড়া, লাগেজ সংক্রান্ত তথ্য ও পলিসি সম্পর্কে জানানো।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: এয়ারলাইন বা ট্রাভেল ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। চট্টগ্রামের স্থানীয় বাজার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। নিয়োগের আগে প্রার্থীদের ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করা হবে।
আবেদনের শেষ সময়: ২০ জুলাই ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই