আরএফএল গ্রুপে চাকরি, খাবারসহ পাবেন আবাসন সুবিধা Shohoj Solution
আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এমটিও-কস্ট অ্যাকাউন্টস পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ
পদের নাম: এমটিও-কস্ট অ্যাকাউন্টস
লোকবল নিয়োগ: ১৫ জন
অন্যান্য সুবিধা: ৬ মাস প্রবেশন বা শিক্ষানবিশকাল শেষে কর্মদক্ষতার ভিত্তিতে বেতন পর্যালোচনা, আবাসন সুবিধা, মোবাইল বিল, ভ্রমণ ভাতা এবং প্রভিডেন্ট ফান্ড, দুপুরের ও রাতের খাবারের সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, লিভ এনক্যাশমেন্ট, প্রাণ-আরএফএল আউটলেটগুলোতে ছাড়সহ বাকিতে বাকিতে পণ্য কেনার সুবিধা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
কর্মস্থল: রাজশাহী
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির দায়িত্বসমূহ:
- পণ্যের উৎপাদন খরচ নির্ধারণ বা প্রোডাক্ট কস্টিং, কস্ট রিপোর্ট এবং উৎপাদন-সংক্রান্ত সার্বিক আর্থিক বিশ্লেষণ তৈরিতে সহায়তা করা।
- বার্ষিক বা প্রজেক্ট বাজেট প্রণয়ন, উৎপাদন খরচ নিয়ন্ত্রণ এবং প্রকৃত খরচের সাথে বাজেটের অমিল বা ভ্যারিয়েন্স অ্যানালাইসিস কার্যক্রমে অংশ নেওয়া।
- উৎপাদন খরচের যাবতীয় নথিপত্র বা কস্ট রেকর্ড সঠিকভাবে সংরক্ষণ করা এবং স্টকে থাকা পণ্যের মূল্যায়ন ও হিসাব মিলকরণে সহায়তা করা।
- কারখানার সামগ্রিক উৎপাদন খরচ বিশদভাবে বিশ্লেষণ করা এবং উৎপাদন প্রক্রিয়া আরও সাশ্রয়ী ও উন্নত করতে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করা।
- মাসিক এমআইএস (MIS) রিপোর্ট তৈরিতে সাহায্য করা এবং ম্যানেজমেন্টের কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের জন্য খরচ-সংক্রান্ত প্রয়োজনীয় ডেটা বা তথ্য সরবরাহ করা।
- খরচ-সংক্রান্ত সঠিক তথ্য সংগ্রহ ও যাচাইয়ের জন্য প্রোডাকশন (উৎপাদন), স্টোর (গুদাম) এবং প্রকিউরমেন্ট (ক্রয়) টিমের সাথে নিবিড়ভাবে সমন্বয় ও যোগাযোগ রক্ষা করা।
- কস্ট অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স-সংক্রান্ত বিষয়ে সুপারভাইজার বা ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক সময়ে সময়ে অর্পিত যেকোনো প্রাতিষ্ঠানিক দায়িত্ব সুচারুভাবে সম্পন্ন করা।
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট এক্সেলে দক্ষতা। ইআরপি (ERP) সিস্টেম সম্পর্কে জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
আবেদনের শেষ সময়: ১১ আগস্ট ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই