আড়ং-এ নিয়োগ, টেক্সটাইল ল্যাব অফিসার পদে আবেদন Shohoj Solution
আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি 'অফিসার, টেক্সটাইল ল্যাব, কোয়ালিটি কন্ট্রোল' পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আড়ং (Aarong)
পদের নাম: অফিসার, টেক্সটাইল ল্যাব, কোয়ালিটি কন্ট্রোল
পদসংখ্যা: নির্ধারিত নয়
অন্যান্য সুবিধাসমূহ:
উৎসব বোনাস (ফেস্টভ্যাল বোনাস)।
স্বাস্থ্য ও জীবন বীমা।
প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী - পুরুষ
বয়সসীমা: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
চাকরির দায়িত্বসমূহ:
- টেক্সটাইল ও গার্মেন্টস পণ্যের ল্যাব টেস্ট পরিচালনা করা (যেমন: ফ্যাব্রিক পারফরম্যান্স, কালার ফাস্টনেস, শক্তি, সংকোচন ইত্যাদি)।
- সঠিক ল্যাব টেস্ট রিপোর্ট তৈরি করা এবং পরীক্ষার সম্পূর্ণ রেকর্ড ও কমপ্লায়েন্স ডকুমেন্টেশন সংরক্ষণ করা।
- স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP), নিরাপত্তা নির্দেশিকা এবং গুণগত মান নিশ্চিত করে ল্যাবের কার্যক্রমে সহায়তা করা।
- ল্যাবের সরঞ্জামাদির নিয়মিত ক্যালিব্রেশন ও রক্ষণাবেক্ষণ করা, যাতে পরীক্ষার নির্ভুলতা বজায় থাকে।
- প্রোডাকশন, মার্চেন্ডাইজিং এবং কোয়ালিটি বিভাগের সাথে পরীক্ষার প্রয়োজনীয়তা ও রিপোর্ট নিয়ে সমন্বয় করা।
- ল্যাবে কোনো ত্রুটি দেখা দিলে তা চিহ্নিত করা এবং প্রতিকারের পরামর্শ দেওয়া।
- মানসম্পন্ন সমস্যা বা গ্রাহক অভিযোগের ক্ষেত্রে টেকনিক্যাল বিশ্লেষণ ও ল্যাব পরীক্ষার মাধ্যমে তদন্তে সহায়তা করা।
- ল্যাব সেফটি প্র্যাকটিস নিশ্চিত করা এবং ল্যাব কার্যক্রমের উন্নতির জন্য কাজ করা।
- সেফগার্ডিং পলিসি মেনে একটি নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখা।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অগ্রাধিকারযোগ্য)।
অন্যান্য যোগ্যতা: ফ্যাব্রিক পারফরম্যান্স, কালার ফাস্টনেস, শক্তি ও সংকোচনসহ স্ট্যান্ডার্ড টেস্টিং পদ্ধতি সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। ল্যাবরেটরি ইক্যুইপমেন্ট পরিচালনা, এমএস অফিস এবং রিপোর্ট রাইটিংয়ে পারদর্শী হতে হবে।
অভিজ্ঞতা: ৩ থেকে ৪ বছর
আবেদনের শেষ সময়: ২৫ জুলাই ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই