স্কয়ার ফুডে চাকরির সুযোগ, কর্মস্থল পাবনা Shohoj Solution
স্কয়ার গ্রুপের স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ‘সিনিয়র এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৬ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
বিভাগের নাম: অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
চাকরির দায়িত্বসমূহ:
- প্রোডাক্ট কস্টিং এবং মুনাফা সংক্রান্ত রিপোর্টসমূহ বিশ্লেষণ করা।
- কাঁচামাল, শ্রম এবং ওভারহেড খরচের তারতম্য বা ভ্যারিয়েন্স অ্যানালাইসিস করা।
- ফিজিবিলিটি স্টাডি, বিনিয়োগ মূল্যায়ন এবং পেব্যাক পিরিয়ড বিশ্লেষণ করা।
- ম্যানুফ্যাকচারিং ও প্রশাসনিক ওভারহেড খরচসমূহ পর্যবেক্ষণ করা এবং খরচ নিয়ন্ত্রণের প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ করা।
বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে
বয়সসীমা: ৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ (অ্যাকাউন্টিং/ফাইন্যান্স)
অভিজ্ঞতা: ৮ বছর
আবেদনের শেষ তারিখ: ৬ জুলাই ২০২৬
কর্মস্থল: পাবনা জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে বিডিজবস ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই