১০ শাখায় নিয়োগ দেবে সুলতান’স ডাইন, দ্রুত আবেদন করুন Shohoj Solution
সুলতান’স ডাইন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জনপ্রিয় রেস্তোরাঁটি হসপিটালিটি স্টাফ পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: সুলতান’স ডাইন
পদের নাম: হসপিটালিটি স্টাফ
লোকবল নিয়োগ: ৩০ জন
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
অন্যান্য সুবিধা: দুপুরের খাবারের সুবিধা ও কর্মদক্ষতা মূল্যায়ন।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: রেস্তোরাঁয়
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ১৮ থেকে ২৫ বছর
চাকরির দায়িত্বসমূহ :
- গ্রাহক অভ্যর্থনা ও মেনু প্রদর্শন: আগত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানানো এবং পেশাদারিত্বের সাথে মেনু কার্ড প্রদর্শন করা।
- উৎকৃষ্ট কাস্টমার সার্ভিস প্রদান: অতিথিদের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিতে সার্বক্ষণিক চমৎকার সেবা প্রদান করা।
- সঠিক অর্ডার গ্রহণ ও আপ-সেলিং: খাবার ও পানীয়ের নিখুঁত অর্ডার নেওয়া এবং কৌশলগতভাবে অতিরিক্ত বা আকর্ষণীয় আইটেমের সুপারিশ করা।
- দক্ষ ও মার্জিতভাবে খাবার পরিবেশন: দ্রুততা, দক্ষতা এবং মার্জিত আচরণের সাথে খাবার ও পানীয় পরিবেশন করা।
- টেবিল সেটআপ ও পরিচ্ছন্নতা: টেবিল সঠিকভাবে সাজানো এবং টেবিল পরিচ্ছন্ন ও গোছানো রেখে নতুন অতিথির জন্য প্রস্তুত রাখা।
- খাবারের মান যাচাই: পরিবেশনের আগে খাবার ও পানীয়ের মান, পরিবেশন শৈলী ও সঠিক তাপমাত্রা ঠিক আছে কিনা তা পরীক্ষা করা।
- কিচেন ও টিমের সাথে সমন্বয়: কিচেন ক্রু এবং অন্যান্য পরিবেশনকারী স্টাফদের সাথে সুসম্পর্ক ও কার্যকর যোগাযোগ বজায় রাখা।
- হাইজিন ও সেফটি রুলস পালন: রেস্তোরাঁর সার্বিক পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি এবং সেফটি রেগুলেশন কঠোরভাবে মেনে চলা।
- ডাইনিং অভিজ্ঞতার উন্নয়ন: প্রতিটি অতিথি যেন একটি চমৎকার ও স্মরণীয় ডাইনিং অভিজ্ঞতা পান তা সুনিশ্চিত করা।
কর্মস্থল: ঢাকা (বেলি রোড, বসুন্ধরা, ধানমন্ডি, গুলশান, মিরপুর, শনির আখড়া, শ্যামলী, উত্তরা), নারায়ণগঞ্জ, নরসিংদী (নরসিংদী সদর)।
বেতন: আলোচনা সাপেক্ষে
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: রেস্তোরাঁ সেবার কাজে পূর্ব অভিজ্ঞতা (অগ্রাধিকার
আবেদনের শেষ সময়: ১৩ নভেম্বর ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।



!doctype>
কোন মন্তব্য নেই