Breaking News

আকিজ গ্রুপে নিয়োগ, এসএসসি পাসে আবেদন Shohoj Solution



আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি মেশিন অপারেটর পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা নির্ধারিত বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আরও অনেক সুবিধা পাবেন। 

প্রতিষ্ঠানের নাম: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

পদের নাম: SACMI মেশিন অপারেটর-PPS

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

অভিজ্ঞতা: ১ থেকে ৫ বছর

কর্মস্থল: ঢাকা (ধামরাই)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধাসমূহ:

  • বার্ষিক বেতন পর্যালোচনা।
  • ২টি উৎসব বোনাস।
  • ওভারটাইম সুবিধা।
  • কোম্পানির ৮০% ভর্তুকিতে দৈনিক ৩ বেলা খাবার সুবিধা।
  • কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।


চাকরির দায়িত্বসমূহ:

  • SACMI মেশিন পরিচালনা ও পর্যবেক্ষণ করা।
  • দৈনিক উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে মেশিনের কার্যক্রম স্বাভাবিক রাখা।
  • মেশিনের স্টার্টআপ, চেঞ্জওভার এবং ট্রাবলশুটিং করা।
  • নিয়মিত মেশিন পরিষ্কার এবং প্রিভেন্টিভ মেইনটেইনেন্স সম্পন্ন করা।
  • উৎপাদনের রেকর্ড এবং শিফট রিপোর্ট রক্ষণাবেক্ষণ করা।
  • প্রোডাকশন সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধানে মেইনটেইনেন্স ও কোয়ালিটি বিভাগের সাথে সমন্বয় করা।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি অথবা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা।

অন্যান্য যোগ্যতা: SACMI ক্লোজার মেশিন (CCM) পরিচালনায় কমপক্ষে ১ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্লাস্টিক প্যাকেজিং, পিইটি প্রিফর্ম, বেভারেজ বা এফএমসিজি শিল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ০৫ জুলাই ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে খানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই