Breaking News

পপুলার ফার্মাসিউটিক্যালসে নিয়োগ, অভিজ্ঞতা ছাড়া আবেদন Shohoj Solution



পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি (Popular Pharmaceuticals PLC.) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি 'প্রোডাক্ট এক্সিকিউটিভ' (প্রোডাক্ট ম্যানেজমেন্ট বিভাগ) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ০৪ জুলাই ২০২৬

প্রতিষ্ঠানের নাম: পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি

পদের নাম: প্রোডাক্ট এক্সিকিউটিভ

বিভাগ: প্রোডাক্ট ম্যানেজমেন্ট

চাকরির ধরন: ফুলটাইম

বেতন: আকর্ষণীয় বেতন প্যাকেজ।

অন্যান্য সুবিধাসমূহ:

  • বার্ষিক ৩টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি।
  • লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স, প্রফিট বোনাস ও আর্ন লিভ এনক্যাশমেন্ট।
  • মোবাইল সেট অ্যালাউন্স (MSA) ও গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স।
  • ফুল সাবসিডি লাঞ্চ সুবিধা ও পিক অ্যান্ড ড্রপ সুবিধা।
  • সাপ্তাহিক ছুটি ২ দিন।


চাকরির দায়িত্বসমূহ:

  • বিপণন পরিকল্পনা উন্নয়ন ও বাস্তবায়ন করা এবং বাজার থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া।
  • ব্র্যান্ড ম্যানেজমেন্টের সামগ্রিক কার্যক্রম সমন্বয় করা।
  • নতুন পণ্য স্থাপনের জন্য শক্তিশালী, গতিশীল ও উদ্ভাবনী প্রচার পরিকল্পনা ডিজাইন ও উপকরণ বরাদ্দ করা।
  • নতুন পণ্য লঞ্চিং এবং বার্ষিক বাজেট প্রণয়ন করা।
  • মার্কেটিং প্ল্যান পর্যালোচনার জন্য বিক্রয় (Rx performance) বিশ্লেষণ করা।
  • কি ওপিনিয়ন লিডার (KOL) তৈরি করা এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা।
  • মাসিক সেলস মিটিং/কনফারেন্স ও সিএমই (CME) পরিচালনা করা।
  • বাজারের উন্নয়নের জন্য নিয়মিত ডাক্তার ভিজিট ও ফিল্ড ওয়ার্ক করা।
  • নির্ধারিত পণ্যের ওপর মাঠ পর্যায়ের কর্মীদের (Field forces) প্রশিক্ষণ প্রদান করা।


অভিজ্ঞতা: ১-২ বছর। অভিজ্ঞতা না থাকলে আবেদন করা যাবে।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এম. ফার্ম (M. Pharm) অথবা বি. ফার্ম (B. Pharm) ডিগ্রি। শিক্ষাজীবনে চমৎকার ফলাফল থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: যেকোনো নামকরা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ১-২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে ফ্রেশারদেরও (Freshers) আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে। কম্পিউটার লিটারেসি (এমএস অফিস) ও শক্তিশালী বিশ্লেষণাত্মক দক্ষতা থাকতে হবে।

আবেদনের শেষ সময়: ০৪ জুলাই ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই