এসএসসি পাসে নিয়োগ দেবে আড়ং, প্রভিডেন্ট ফান্ড আছে গ্র্যাচুইটিও Shohoj Solution
আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠানটি ক্যান্টিন সহকারী পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আড়ং
পদের নাম: ক্যান্টিন সহকারী
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধা এবং আরো অন্যান্য সুযোগ-সুবিধা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: ক্যান্টিনে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২২ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির দায়িত্বসমূহ:
- আড়ং হেড অফিসের ক্যান্টিন, রান্নাঘর, ডাইনিং এরিয়া এবং সংশ্লিষ্ট স্থানসমূহ পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখা।
- খাবার ও চা প্রস্তুতি এর পূর্ব ও পরবর্তী কার্যক্রমে ক্যান্টিনের কুক/ রাধুঁনিকে সহযোগিতা করা।
- অফিসের কর্মকর্তা, কর্মচারী ও অতিথিদের জন্য খাদ্য ও পানীয় পরিবেশন কার্যক্রমে সহায়তা করা।
- খাদ্যসামগ্রী, পানীয়, বাসনপত্র ও অন্যান্য ক্যান্টিন উপকরণ সঠিকভাবে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করা।
- ক্যান্টিনে ব্যবহৃত আসবাবপত্র, সরঞ্জাম ও যন্ত্রপাতি সঠিকভাবে ব্যবহার, পরিস্কার পরিচ্ছন্নতা রক্ষা ও সংরক্ষণ করা।
- খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যবিধি এবং কর্মস্থলের নিরাপত্তা সংক্রান্ত নীতিমালা অনুসরণ করা।
- খাদ্য অপচয় রোধ ও ক্যান্টিন পরিচালনায় ব্যয় সাশ্রয়ী ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করা।
- ম্যানেজমেন্ট কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব যথাযথভাবে পালন করা।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে দক্ষতা
অভিজ্ঞতা: ন্যূনতম ৩ বছর
আবেদনের শেষ সময়: ০৫ জুলাই ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই