Breaking News

চাকরির সুযোগ দিচ্ছে এসিআই মটরস, আবেদন অনলাইনে Shohoj Solution

 


এসিআই মটরস লিমিটেড ‘সার্ভিস অপারেশনস ইঞ্জিনিয়ার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১৯ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: এসিআই মটরস লিমিটেড

বিভাগের নাম: ইয়ামাহা সার্ভিস

পদের নাম: সার্ভিস অপারেশনস ইঞ্জিনিয়ার

পদসংখ্যা: ১ জন

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

প্রার্থীর ধরন: পুরুষ



চাকরির দায়িত্বসমূহ:

  • স্ট্যান্ডার্ড সার্ভিস অপারেশন নিশ্চিত করতে নির্ধারিত অঞ্চলের মধ্যে ডিলার ওয়ার্কশপ, অনুমোদিত সার্ভিস সেন্টার এবং রিটেল সার্ভিস পয়েন্টগুলোতে নিয়মিত ফিল্ড ভিজিট বা মাঠপর্যায়ে পরিদর্শন করা।
  • ইয়ামাহা সার্ভিসের মান বজায় রাখতে অডিট, কেপিআই রিভিউ এবং সংশোধনমূলক কর্মপরিকল্পনার মাধ্যমে ডিলারদের সার্ভিস পারফরম্যান্স পর্যবেক্ষণ করা।
  • গ্রাহকদের অভিযোগ এবং জটিল সার্ভিস কেসগুলো পরিচালনা করা, যা সময়মতো সমাধান এবং উন্নত গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করে।
  • টেকনিশিয়ান এবং সার্ভিস কর্মীদের অন-সাইট (কাজের স্থানে সরাসরি) প্রযুক্তিগত দিকনির্দেশনা, কোচিং এবং ট্রেনিং সাপোর্ট প্রদান করা।
  • ডিলারদের কাছে স্পেয়ার পার্টসের প্রাপ্যতা নিশ্চিত করা এবং অঞ্চলভিত্তিক স্পেয়ার পার্টস বিক্রির লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করা।

বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে

বয়সসীমা: ২৪ - ৩২ বছর

আবেদনের শেষ তারিখ: ১৯ জুলাই ২০২৬

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি অথবা সমমান

অভিজ্ঞতা: ২ - ৫ বছর

কর্মস্থল: খাগড়াছড়ি জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে বিডিজবস ক্লিক করুন।

কোন মন্তব্য নেই