নিয়োগ দিচ্ছে ওয়ালটন, জেএসসি পাসে আবেদন Shohoj Solution
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অটোমেটিক লেদ মেশিন অপারেটর পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: অটোমেটিক লেদ মেশিন অপারেটর
লোকবল নিয়োগ: ১০ জন
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি/জেডিসি/৮ শ্রেণি পাস
অন্যান্য যোগ্যতা: অটোমেটিক লেদ মেশিন পরিচালনা ও পর্যবেক্ষণ করে নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী ধাতব বা প্লাস্টিকের যন্ত্রাংশ উৎপাদনে দক্ষতা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: কারখানায়
বয়সসীমা: কমপক্ষে ২১ বছর
কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির দায়িত্বসমূহ:
- অটোমেটিক লেদ মেশিন পরিচালনা ও পর্যবেক্ষণ করে নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী ধাতব বা প্লাস্টিকের যন্ত্রাংশ উৎপাদন করা।
- উৎপাদন শুরু করার আগে মেশিন, টুলস এবং উপকরণ সেটআপ করা।
- টেকনিক্যাল ড্রয়িং, ব্লুপ্রিন্ট এবং কাজের নির্দেশনা পড়ে বুঝতে সক্ষম হওয়া।
- প্রয়োজন অনুযায়ী মেশিনের স্পিড, ফিড এবং কাটিং ডেপথ সমন্বয় করা।
- কাঁচামাল মেশিনে লোড করা এবং প্রস্তুত পণ্য মেশিন থেকে অপসারণ করা।
- ক্যালিপার, মাইক্রোমিটার এবং গেজের মতো পরিমাপক যন্ত্র ব্যবহার করে প্রস্তুত পণ্যের মাপ ও গুণগত মান পরীক্ষা করা।
- মেশিনের সাধারণ রক্ষণাবেক্ষণ, পরিষ্কার এবং লুব্রিকেশন কাজ সম্পন্ন করা।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
আবেদনের শেষ সময়: ২৪ জুন ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই