আরএফএল গ্রুপে নিয়োগ, ফ্রেশার প্রার্থীদের Shohoj Solution
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ
বিভাগের নাম: এইচআর
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
পদসংখ্যা: ৫ জন
চাকরির দায়িত্বসমূহ:
- লোকবলের চাহিদা চিহ্নিত করা, জবের বিবরণী তৈরি করা এবং শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বিভিন্ন বিজনেস ইউনিটের সাথে অংশীদার হিসেবে কাজ করা।
- যোগ্যতাসম্পন্ন কর্মী সময়মতো নিয়োগ নিশ্চিত করার লক্ষ্যে প্রার্থী খোঁজা , যাচাই-বাছাই করা , সাক্ষাৎকার নেওয়া এবং অনবোর্ডিং প্রক্রিয়া সম্পন্ন করা।
- প্রার্থীদের একটি শক্তিশালী ডাটাবেজ তৈরি ও রক্ষণাবেক্ষণ করা এবং ক্যাম্পাস হাইরিং, ইন্টার্নশিপ ও ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম পরিচালনায় সহায়তা করা।
- নির্ভুলতা এবং গোপনীয়তা বজায় রেখে কর্মীদের রেকর্ড, এইচআর ডাটাবেজ এবং ব্যক্তিগত ফাইল সংরক্ষণ ও হালনাগাদ করা।
অভিজ্ঞতা: ১ বছর। তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ৩০ বছর
কর্মস্থল: ঢাকা (বাড্ডা)
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ অথবা এমবিএ
আবেদনের শেষ সময়: ৩ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই