চাকরি দেবে পপুলার ফার্মা, সপ্তাহে ২দিন ছুটি Shohoj Solution
দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মাইক্রোবায়োলজি বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: মাইক্রোবায়োলজি
পদসংখ্যা: নির্ধারিত নয়
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২দিন ছুটি, গ্র্যাচুইটি, বছরে ৩টি উৎসব বোনাস, ছুটির দিনের যাতায়াত সহায়তা, অর্জিত ছুটি নগদায়ন, লাভ বোনাস, পিক অ্যান্ড ড্রপ সুবিধা, গ্রুপ জীবন বিমা, দুপুরের কাবার সুবিধা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: গাজীপুর (টঙ্গী)
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির দায়িত্বসমূহ:
- মেথড ভ্যালিডেশন: মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট বা অণুজীব সংক্রান্ত পরীক্ষা পদ্ধতির নিখুঁত মেথড ভ্যালিডেশন প্রক্রিয়া পরিচালনা ও সম্পন্ন করা।
- ল্যাব ইন্সট্রুমেন্ট কোয়ালিফিকেশন: মাইক্রোবায়োলজি ল্যাবে ব্যবহৃত সকল যন্ত্রপাতির (যেমন: অটোক্লেভ, ইনকিউবেটর, এলএএফ) সঠিক কোয়ালিফিকেশন বা যোগ্যতা যাচাইকরণ সম্পন্ন করা।
- SOP ও STP প্রস্তুতকরণ: ল্যাবের কাজের সুবিধার্থে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) এবং স্ট্যান্ডার্ড টেস্ট প্রসিডিউর (STP) তৈরি করা।
- প্রোটোকল ও রিপোর্ট তৈরি: অ্যানালিটিক্যাল মেথড ভ্যালিডেশনের জন্য প্রয়োজনীয় প্রোটোকল এবং চূড়ান্ত ভ্যালিডেশন রিপোর্ট প্রস্তুত করা।
- স্পেসিফিকেশন ও টেস্ট রেকর্ড: কাঁচামাল এবং উৎপাদিত ওষুধের মাইক্রোবায়োলজিক্যাল টেস্টের জন্য নির্দিষ্ট স্পেসিফিকেশন এবং টেস্ট রেকর্ড শিট তৈরি করা।
- আন্তর্জাতিক বিপণন নথিপত্র: আন্তর্জাতিক বাজারে ওষুধ রপ্তানির চাহিদা অনুযায়ী মাইক্রোবায়োলজি সংক্রান্ত প্রয়োজনীয় যাবতীয় ডক্যুমেন্ট বা নথিপত্র প্রস্তুত করা।
- রেগুলেটরি কমপ্লায়েন্স ও সার্টিফিকেট: অন্যান্য আন্তর্জাতিক রেগুলেটরি সার্টিফিকেট অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় সমস্ত অডিট ডক্যুমেন্ট তৈরি, যাচাই এবং গ্রহণ করা।
শিক্ষাগত যোগ্যতা: মাইক্রোবায়োলজিতে এমএসসি
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে (এমএস অফিস) ভালো দক্ষতা। ওষুধ শিল্প সম্পর্কে প্রাথমিক জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
আবেদনের শেষ সময়: ০৯ জুন ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই