ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, নেবে ২০ জন Shohoj Solution
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রেফ্রিজারেটর বিভাগ সার্ভিস এক্সপার্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: সার্ভিস এক্সপার্ট
বিভাগ: রেফ্রিজারেটর
লোকবল নিয়োগ: ২০ জন
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, চিকিৎসা ভাতা, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট।
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ১৮ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির দায়িত্বসমূহ:
- রেফ্রিজারেটরের ইনস্টলেশন এবং রক্ষণাবেক্ষণের কাজ সম্পাদন করা।
- সমস্যা চিহ্নিত করা এবং গ্রাহকদের সঠিক সমাধান প্রদান করা।
- বৈদ্যুতিক এবং যান্ত্রিক ত্রুটি নির্ণয় করা।
- সিস্টেম পরিষ্কার, সমন্বয় ও মেরামত করা এবং ওয়ারেন্টি পরিষেবা প্রদান করা।
- জরুরি মেরামত দ্রুত এবং দক্ষতার সাথে সম্পন্ন করা।
- সমস্ত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের দৈনিক লগ এবং রেকর্ড রাখা।
- পরিষেবার মান, কাজের নির্দেশাবলী এবং গ্রাহকদের প্রয়োজনীয়তা মেনে চলা।
- স্টোর থেকে খুচরা যন্ত্রাংশের লেনদেন বজায় রাখা।
- সেকশন বা ব্রাঞ্চ ম্যানেজারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত কাজ সম্পাদন করা।
আবেদনের শেষ সময়: ১০ জুন ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই