Breaking News

নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন ‍Shohoj Solution



স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস প্রমোশন অফিসার (এগ্রোভেট) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি

পদের নাম: সেলস প্রমোশন অফিসার (এগ্রোভেট)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, বিদেশ ভ্রমণ, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, গ্রুপ ইন্স্যুরেন্স, লাভের অংশ, বিক্রয় প্রণোদনা, কর্মক্ষমতা বোনাস ইত্যাদি।



চাকরির দায়িত্বসমূহ

  • পেশাদার যোগাযোগ ও প্রমোশন: রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তার (Veterinary Doctors), কনসালট্যান্ট, কেমিস্ট (ফার্মেসি মালিক) এবং ফিড বিক্রেতাদের কাছে কোম্পানির পণ্যের গুণগত মান ও বৈজ্ঞানিক তথ্য অত্যন্ত নিখুঁত ও কার্যকরভাবে উপস্থাপন করা।
  • ফার্ম ভিজিট ও সেলস টার্গেট: পল্ট্রি (মুরগির খামার), ডেইরি (গরুর খামার) এবং অ্যাকুয়া (মাছের খামার/ঘের) সরাসরি পরিদর্শন করে পণ্যের গুণাগুণ তুলে ধরা এবং কোম্পানির নির্ধারিত বিক্রয় লক্ষ্যমাত্রা (Sales Targets) অর্জনে খামারিদের কাছ থেকে অর্ডার সংগ্রহ করা।



শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/অনার্স, তবে এইচএসসি পর্যন্ত বিজ্ঞান থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: ইংরেজি ও বাংলা উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা। 

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

আবেদনের শেষ সময়: ০৫ জুন ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

কোন মন্তব্য নেই