নিয়োগ দেবে যমুনা ইলেক্ট্রনিক্স, কর্মস্থল ঢাকা Shohoj Solution
যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড ‘ম্যানেজার/সিনিয়র ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৩০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড
বিভাগের নাম: প্লাজা ডেভেলপমেন্ট
পদের নাম: ম্যানেজার/সিনিয়র ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
চাকরির দায়িত্বসমূহ:
- নতুন প্লাজা (শোরুম) স্থাপনের জন্য সম্ভাব্য উপযুক্ত স্থান বা বাণিজ্যিক এলাকাগুলো চিহ্নিত এবং মূল্যায়ন করা।
- সাইট বা স্থান পরিদর্শন করা এবং সর্বোত্তম স্থানটি নিশ্চিত করতে বাড়িওয়ালা বা জায়গার মালিকের সাথে ভাড়ার চুক্তি নিয়ে আলোচনা করা।
- আলোচনার ভিত্তিতে ভাড়ার চুক্তিপত্র প্রস্তুত করা এবং নতুন প্লাজা খোলার জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া।
- ব্র্যান্ডিংয়ের নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে নতুন শোরুমের ডিজাইন ও ভেতরের সাজসজ্জা পরিকল্পনা এবং সমন্বয় করা।
বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে
বয়সসীমা: ৩৫ - ৪৫ বছর
আবেদনের শেষ তারিখ: ৩০ জুন ২০২৬
শিক্ষাগত যোগ্যতা: বিবিএস অথবা এমবিএ (মার্কেটিং)
অভিজ্ঞতা: ১০ বছর
কর্মস্থল: ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে বিডিজবস ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই