জনবল নিয়োগ দেবে আকিজ বেকারস Shohoj Solution
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ বেকারস লিমিটেড ‘ট্রান্সপোর্ট অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আকিজ বেকারস লিমিটেড
পদের নাম: ট্রান্সপোর্ট অফিসার
পদসংখ্যা: ১ জন
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
চাকরির দায়িত্বসমূহ:
- কারখানার পরিবহন কর্মীদের দৈনন্দিন কার্যক্রম যেমন—উপস্থিতি , কাজের সময়সূচী ইত্যাদি পর্যবেক্ষণ করা।
- গাড়ির ট্যাক্স টোকেন, ফিটনেস, রোড পারমিট, গাড়ির রেজিস্ট্রেশন এবং ড্রাইভারদের লাইসেন্সের রেকর্ড রাখা ও তা হালনাগাদ করা।
- গাড়ি মেরামত ও রক্ষণাবেক্ষণের মাসিক খরচ বা ব্যয় সংক্রান্ত রিপোর্ট প্রস্তুত করা।
- যানবাহনের যাবতীয় আইনি বা বৈধ নথিপত্র সংরক্ষণ করা।
- গাড়ির কাগজপত্র নবায়নের জন্য মাসিক বাজেট প্রস্তুত করা।
বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে
বয়সসীমা: নির্ধারিত নয়
আবেদনের শেষ তারিখ: ২০ জুন ২০২৬
আবেদন পদ্ধতি: অনলাইনে
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা: ২-৩ বছর
কর্মস্থল: গাজীপুর (টঙ্গী) জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে বিডিজবস ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই