Breaking News

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন করুন দ্রুত Shohoj Solution



স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মেডিকেল প্রমোশন অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি

পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয় 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গ্রুপ ইন্স্যুরেন্স, সেলস ইনসেনটিভ, বিদেশ ভ্রমণ, উৎসব বোনাস, লাভের অংশ, পারফরম্যান্স বোনাস ইত্যাদি।



চাকরির দায়িত্বসমূহ

  • চিকিৎসকদের কাছে পণ্যের তথ্য উপস্থাপন: সম্মানিত মেডিকেল প্রফেশনাল বা ডাক্তারদের কাছে কোম্পানির ওষুধ ও পণ্যের বৈজ্ঞানিক ও টেকনিক্যাল তথ্য অত্যন্ত আকর্ষণীয়, কার্যকর ও দক্ষভাবে উপস্থাপন করা।
  • প্রেসক্রিপশন সৃষ্টি ও সেলস অবজেক্টিভ অর্জন: চিকিৎসকদের দ্বারা পণ্যের প্রেসক্রিপশন জেনারেট করানো এবং কেমিস্ট শপ বা ফার্মেসিগুলো থেকে নিয়মিত অর্ডার সংগ্রহের মাধ্যমে কোম্পানির মূল সেলস অবজেক্টিভ ও লক্ষ্যমাত্রা অর্জন করা।



শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: ইংরেজি ও বাংলা উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা। 

অভিজ্ঞতা: প্রয়োজন নেই, তবে গ্রাহকদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার দক্ষতা ও প্রবণতা। 

আবেদনের শেষ সময়: ০৭ আগস্ট ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

কোন মন্তব্য নেই