Breaking News

নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, প্রতি বছর পাবেন ইনক্রিমেন্ট Shohoj Solution



ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থাটি (এনজিও) সিনিয়র নার্স পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

পদের নাম: সিনিয়র নার্স

বিভাগ: স্বাস্থ্য ও পুষ্টি, এইচসিএমপি

পদসংখ্যা: নির্ধারিত নয়

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি এবং সংস্থার নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুযোগ-সুবিধা।



চাকরির ধরন: চুক্তিভিত্তিক 

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: কমপক্ষে ১৮ বছর 

কর্মস্থল: কক্সবাজার (টেকনাফ, উখিয়া)

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির দায়িত্বসমূহ:

  • ট্রায়াজ সেকশনে রোগীদের ভাইটাল সাইন পরিমাপ করা।
  • ট্রায়াজ গাইডলাইন মেনে রোগের তীব্রতা অনুযায়ী রোগীদের আলাদা করা এবং জরুরি রোগীদের অগ্রাধিকার দেওয়া।
  • ইমার্জেন্সি বা জরুরি রোগী ব্যবস্থাপনায় ডাক্তারদের সহায়তা করা এবং জটিল রোগীদের উচ্চতর হাসপাতালে রেফার করা।
  • হাসপাতালে ভর্তি থাকা রোগীদের নিয়মিত পর্যবেক্ষণ করা এবং রুটিন অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া।
  • সরকারি ও প্রাতিষ্ঠানিক গাইডলাইন মেনে কমিউনিটি, নিরাপদ মাতৃত্ব, ইপিআই টিকাদান এবং পরিবার পরিকল্পনা সেবা দেওয়া।
  • প্রতিদিনের কেস রিপোর্ট করা এবং এএনসি, পিএনসি, ইপিআই , পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য শিক্ষার সাপ্তাহিক ও মাসিক রিপোর্ট প্রস্তুত করা।
  • মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের (CHWs) কাজ মনিটর করা, তাদের সুপারভাইজারদের সাথে সমন্বয় করা এবং কোনো রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়লে হোম-বেসড কেয়ারের জন্য তাদের অন-জব ট্রেইনিং দেওয়া।
  • সাইট ম্যানেজমেন্টের মাধ্যমে রোগীদের অন্যান্য সেবামূলক খাত যেমন— মানসিক স্বাস্থ্য, লিঙ্গভিত্তিক সহিংসতা রোধ, শিশু সুরক্ষা, ওয়াশ শেল্টার এবং নিউট্রিশন সেন্টারের সাথে যুক্ত করা।
  • মেডিকেল ও নন-মেডিকেল বর্জ্য অপসারণ পদ্ধতি এবং ইনফেকশন কন্ট্রোল প্রটোকল কঠোরভাবে মেনে চলা।
  • চলমান স্বাস্থ্য কর্মসূচির নিয়মিত তদারকি করা এবং কার্যক্রমের অগ্রগতি রিপোর্ট জমা দেওয়া।



শিক্ষাগত যোগ্যতা: নার্সিংয়ে ডিপ্লোমা বা বিএসসি

অন্যান্য যোগ্যতা: প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ে ভালো জ্ঞান। প্রশিক্ষণ পরিকল্পনা ও বাস্তবায়ন সম্পর্কে জ্ঞান।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর

আবেদনের শেষ সময়: ০৬ জুন ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


কোন মন্তব্য নেই