ইউএস-বাংলা এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি থাকবে বিভিন্ন সুবিধা Shohoj Solution
ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড ‘সিনিয়র এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৩০ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড
বিভাগের নাম: অডিট অ্যান্ড কস্ট কন্ট্রোল
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
চাকরির দায়িত্বসমূহ:
- কোম্পানির নীতিমালা, পদ্ধতি, নিয়ন্ত্রণকারী সংস্থার বাধ্যবাধকতা এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কাজ সম্পন্ন করা নিশ্চিত করা।
- অডিটের ফলাফল, পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় সুপারিশসমূহ উপস্থাপনের জন্য টিম লিডারের সাথে সমন্বয় করা।
- কাজের প্রক্রিয়ার ঘাটতি, নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতা এবং অদক্ষতাগুলো চিহ্নিত করা এবং তা সংশোধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপের পরামর্শ দেওয়া।
- দৈনিক ও মাসিক নগদ অর্থ এবং ব্যাংক লেনদেনের সমন্বয় বা রিকনসিলিয়েশন সম্পন্ন করা।
- প্রতিদিনের বিল ভাউচার এবং আনুষঙ্গিক নথিপত্রের নির্ভুলতা এবং নিয়মমাফিকতা যাচাই ও অডিট করা।
- অভ্যন্তরীণ অডিট এবং ব্যয় নিয়ন্ত্রণ সংক্রান্ত খাতের নিয়মকানুন, অডিট স্ট্যান্ডার্ড এবং সর্বোত্তম অনুশীলন সম্পর্কে সর্বদা আপ-টু-ডেট থাকা।
- দৈনিক এবং মাসিক বিস্তারিত অডিট রিপোর্ট তৈরিতে সহায়তা করা।
বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে
বয়সসীমা: নির্ধারিত নয়
আবেদনের শেষ তারিখ: ৩০ মে ২০২৬
আবেদন পদ্ধতি: অনলাইনে
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান (অ্যাকাউন্টিং/ফাইন্যান্স)
অভিজ্ঞতা: ১-২ বছর
কর্মস্থল: ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে বিডিজবস ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই