অভিজ্ঞতা ছাড়া কর্মী নেবে আবুল খায়ের গ্রুপ Shohoj Solution
আবুল খায়ের গ্রুপে ‘ডিস্ট্রিবিউশন এক্সিলেন্স অফিসার (ডিএক্সও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২২ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। ফ্রেশার প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ
পদের নাম: ডিস্ট্রিবিউশন এক্সিলেন্স অফিসার (ডিএক্সও)
পদসংখ্যা: নির্ধারিত নয়
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন: ৪৫,০০০ টাকা
চাকরির দায়িত্বসমূহ:
- তথ্য সংগ্রহকারী টিমের প্রতিদিনের কাজ সরাসরি তদারকি ও পরিচালনা করা।
- টিমের যাবতীয় প্রশাসনিক বা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো সুচারুভাবে বজায় রাখা।
- বিভিন্ন রিটেইল আউটলেট বা দোকান থেকে প্রতিদিনের নির্ধারিত তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে টিম মেম্বারদের সংগঠিত করা।
- সরাসরি অংশগ্রহণ এবং ক্রস-চেকিংয়ের (পুনরায় যাচাই) মাধ্যমে সংগৃহীত তথ্যের সঠিকতা ও উচ্চমান নিশ্চিত করা।
- টিমের প্রতিটি সদস্যের জন্য প্রতিদিনের কাজের বিস্তারিত পরিকল্পনা বা 'ডেইলি অ্যাক্টিভিটি প্ল্যান' তৈরি করা।
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ২৪-৩২ বছর
কর্মস্থল: যে কোনো স্থান
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অথবা সমমান
আবেদনের শেষ সময়: ২২ মে ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে বিডিজবস আবেদন সম্পন্ন করতে হবে।


!doctype>
কোন মন্তব্য নেই