আরএফএল গ্রুপে ৫০ জন নিয়োগ, এসএসসি পাসেও আবেদন | Shohoj Solution
দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আরএফএল (RFL) গ্রুপ তাদের বিভিন্ন সিস্টার কনসার্নে জরুরি ভিত্তিতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মাল্টিলাইন ইন্ডাস্ট্রিজ, রাজশাহী প্রোডাক্টস, পাবনা প্রোডাক্টস এবং রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজসহ বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের জন্য একাধিক পদে দক্ষ ও অভিজ্ঞ লোকবল নিয়োগ দিচ্ছে।
প্রতিষ্ঠানের নাম: আরএফএল (RFL) গ্রুপ
পদের নাম ও শূন্যপদ:
১. সিনিয়র ম্যানেজার (প্রোডাকশন): ০৫ জন
২. ম্যানেজার (প্রোডাকশন): ১০ জন
৩. সিনিয়র টেকনিশিয়ান (প্রোডাকশন): ১০ জন
৪. টেকনিশিয়ান (প্রোডাকশন): ১৫ জন
৫. সিনিয়র টেকনিশিয়ান (লেদার প্রোডাক্টস): ২০ জন
৬. টেকনিশিয়ান (লেদার প্রোডাক্টস): ২০ জন
শিক্ষাগত যোগ্যতা: পদভেদে এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং। প্রার্থীদের টেকনিক্যালি সাউন্ড হতে হবে।
অভিজ্ঞতা: পদ অনুযায়ী ৫ থেকে ২৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল: পাবনা, নাটোর, নরসিংদী, হবিগঞ্জ, রংপুর, গাজীপুর, রাজশাহী এবং মাগুরা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদনের শেষ সময়: ১৫ মে ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এখানে ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে।


!doctype>
কোন মন্তব্য নেই