কারখানায় চাকরি দেবে এসএমসি, পাবেন ওভারটাইম ভাতা Shohoj Solution
এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জুনিয়র/মেশিন অপারেটর পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড
পদের নাম: জুনিয়র/মেশিন অপারেটর
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: কারখানায়
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
অন্যান্য সুবিধা: ওভারটাইম ভাতা, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, উৎসব বোনাস, স্বাস্থ্যসেবা সুবিধা, ছুটি নগদীকরণ ইত্যাদি।
কর্মস্থল: কুমিল্লা
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির দায়িত্বসমূহ
- স্যানিটারি ন্যাপকিন এবং বেবী ডায়াপার প্যাকিং মেশিন দক্ষতার সাথে পরিচালনা করা
- মেশিনের যেকোন সমস্যার সমাধান এবং মেশিনের রক্ষণাবেক্ষণ করা
- উৎপাদনের সময় নির্ধারিত মানদন্ড অনুযায়ী পণ্যের গুণগতমান পরীক্ষা করা
- উৎপাদনের নির্ধারিত সময়সূচী অনুযায়ী উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করা
- কাঁচামালের স্টক প্রতিদিন যাচাই করা
- শিফট অনুযায়ী লগ বইয়ে উৎপাদন রেকর্ড লিপিবদ্ধ করা
- মেশিনের ডাউন টাইম গণনা ও বিশ্লেষণ করা এবং এটি কমানোর চেষ্টা করা
- কাঁচামাল এবং প্যাকেজিং উপকরণ অপচয়ের শতকরা হার হিসাব করা এবং হ্রাস করা
- মেশিন পরিচালন নির্দেশিকা অনুযায়ী মেশিন পরিচালনা করা
- উৎপাদন এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করা
- সুপারভাইজার দ্বারা নির্ধারিত অন্য যে কোন কাজ
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা
অন্যান্য যোগ্যতা: হাইজিন ইন্ডাস্ট্রিতে (স্যানিটারি ন্যাপকিন/বেবী ডায়াপার) কাজের অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
আবেদনের শেষ সময়: ০৬ জুন ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই