এইচএসসি পাসে নিয়োগ এসিআই মটরস Shohoj Solution
এসিআই মটরস লিমিটেডে ‘অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: এসিআই মটরস লিমিটেড
বিভাগের নাম: কাস্টমার সার্ভিসেস
পদের নাম: অফিসার
পদসংখ্যা: ১ জন
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি অথবা সমমান
চাকরির দায়িত্বসমূহ:
- সার্ভিস সেন্টারে আসা গ্রাহকদের পেশাদারিত্বের সাথে স্বাগত জানানো এবং তাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করা।
- গ্রাহকের সমস্যার বিবরণ শুনে সফটওয়্যার সিস্টেমে সঠিক তথ্য দিয়ে নতুন জব কার্ড তৈরি করা এবং তা পরবর্তী প্রসেসের জন্য ওপেন রাখা।
- প্রতিষ্ঠানের সেবা বা বিশেষ অফার নিয়ে নিয়মিত ফেসবুক লাইভ সেশন পরিচালনা করা।
- ফেসবুক পেজ এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের কার্যক্রম তদারকি করা।
- গ্রাহকদের ফোন কল রিসিভ করা এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া।
- সার্ভিস সংক্রান্ত যেকোনো সমস্যা বা তথ্যের জন্য গ্রাহকদের প্রয়োজনীয় কারিগরি বা প্রশাসনিক সহায়তা প্রদান করা।
- সেবা নেওয়ার পর গ্রাহকের সন্তুষ্টি বা অভিযোগের বিষয়ে ফিডব্যাক নেওয়া।
- সংগৃহীত ফিডব্যাক থেকে সাধারণ কিছু ডাটা অ্যানালাইসিস করা এবং তা ম্যানেজমেন্টকে জানানো।
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
বয়স: ২২-২৭ বছর
কর্মস্থল: ঢাকা
অভিজ্ঞতা: ১-২ বছর
প্রার্থীর ধরন: নারী
আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে বিডিজবস আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই