Breaking News

প্রাণ গ্রুপে নিয়োগ ফ্রেশার প্রার্থীরাও পাবেন আবেদনের সুযোগ Shohoj Solution

 


শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৬ এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ১২ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। ফ্রেশার প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ

বিভাগের নাম: সফটওয়্যার (পিএইচপি ডেভেলপার)

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার

পদসংখ্যা: ২০ জন

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

অভিজ্ঞতা: ১-২ বছর। তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।



চাকরির দায়িত্বসমূহ:

  • Core PHP এবং জনপ্রিয় ফ্রেমওয়ার্ক Laravel ব্যবহার করে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি, টেস্টিং এবং রক্ষণাবেক্ষণে সিনিয়রদের সহায়তা করা।
  • প্রজেক্টের প্রয়োজন অনুযায়ী নতুন ফিচার কোডিং করা এবং বিদ্যমান সিস্টেমে কোনো সমস্যা থাকলে তা সমাধান করা।
  • কোডিং করার সময় পরিষ্কার, সহজে পরিবর্তনযোগ্য এবং কার্যকরী কোড লেখা নিশ্চিত করা।
  • অ্যাপ্লিকেশনের পারফরম্যান্স যেন ভালো থাকে, সেই অনুযায়ী কোড অপ্টিমাইজ করা।
  • ORACLE ডেটাবেস ব্যবহার করে তথ্যের সঠিক ব্যবস্থাপনা করা।

বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে

বয়সসীমা: ২২-৩২ বছর

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

আবেদন শুরু: ৬ এপ্রিল ২০২৬

আবেদনের শেষ তারিখ: ১২ এপ্রিল ২০২৬

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (সিএসই)

আবেদন পদ্ধতি: অনলাইনে

কর্মস্থল: নাটোর ও রাজশাহী জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে বিডিজবস ক্লিক করুন।

কোন মন্তব্য নেই