ব্র্যাকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ২৬ এপ্রিল Shohoj Solution
সম্প্রতি ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থাটি (এনজিও) স্পেশালিস্ট, রিহ্যাবিলিটেশন পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: স্পেশালিস্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবন বিমা, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি এবং নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুযোগ-সুবিধা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির দায়িত্বসমূহ:
- প্রতিবন্ধী ব্যক্তিদের খুঁজে বের করা এবং তাদের শারীরিক ও মানসিক অবস্থা অনুযায়ী পুনর্বাসনের প্রয়োজনীয়তা যাচাই করা।
- ফিজিওথেরাপির মতো ফাংশনাল রিহ্যাবিলিটেশন সেবা দেওয়া এবং বাড়িতে বসে কীভাবে সেবা নেওয়া যায় সে বিষয়ে কেয়ারগিভার বা পরিবারের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া।
- হুইলচেয়ার বা শ্রবণযন্ত্রের মতো সহায়ক সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা।
- চরম দারিদ্র্যসীমার নিচে থাকা প্রতিবন্ধী ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে হাতে-কলমে কারিগরি ও ব্যবসায়িক প্রশিক্ষণ দেওয়া।
- তাদের মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বাড়াতে কাজ করা যাতে তারা সফলভাবে 'গ্র্যাজুয়েশন' বা চরম দারিদ্র্য জয় করতে পারে।
- প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন আয়বর্ধক কাজে সম্পৃক্ত করতে কেস ম্যানেজমেন্ট সাপোর্ট দেওয়া।
- সরকারি দপ্তর এবং অন্যান্য বিশেষায়িত প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করা যাতে প্রতিবন্ধী ব্যক্তিরা সঠিক স্বাস্থ্যসেবা ও আইনি সহায়তা পান।
- জটিল রোগীদের উন্নত চিকিৎসার জন্য সঠিক হাসপাতাল বা বিশেষজ্ঞের কাছে পাঠানোর ব্যবস্থা করা এবং পরবর্তীতে তারা সেবা পেয়েছে কি না তা ফলো-আপ করা।
- স্থানীয় প্রতিবন্ধী সংগঠনগুলোর (OPD) সাথে মিলে সেবার মান ও পরিধি বাড়ানো।
- প্রোগ্রামের অন্যান্য কর্মীদের প্রতিবন্ধী অন্তর্ভুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া।
- ইনক্লুসিভ লিভলিহুড বা অন্তর্ভুক্তিমূলক জীবিকার ওপর ট্রেনিং প্যাকেজ তৈরি এবং সেশন পরিচালনা করা।
- অংশগ্রহণকারীদের জীবনযাত্রার মান কতটুকু উন্নত হলো তার সূচকগুলো পর্যবেক্ষণ করা।
- প্রতিটি অংশগ্রহণকারীর ফাইল নিয়মিত আপডেট করা, কেস স্টাডি লেখা এবং মাসিক বা ত্রৈমাসিক প্রতিবেদন তৈরি করা।
- প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি করুণা নয়, বরং তাদের অধিকার ও সম্ভাবনার প্রতি শ্রদ্ধা রেখে কাজ করুন।
- পুনর্বাসন প্রক্রিয়াটি সময়সাপেক্ষ, তাই অংশগ্রহণকারী ও তাদের পরিবারের সাথে দীর্ঘমেয়াদী সুসম্পর্ক বজায় রাখুন।
- বর্তমান সময়ে প্রতিবন্ধী সুরক্ষায় নতুন কী কী প্রযুক্তি বা সহায়ক সরঞ্জাম আসছে, সে সম্পর্কে আপডেট থাকুন।
শিক্ষাগত যোগ্যতা: প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: এনজিও, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কাজের দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
আবেদনের শেষ সময়: ২৬ এপ্রিল ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই