বসুন্ধরা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, পাবেন আবাসন সুবিধা Shohoj Solution
বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটির (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস), বিসিআইএল বিভাগ সিনিয়র ম্যানেজার/এজিএম পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড
পদের নাম: সিনিয়র ম্যানেজার/এজিএম
বিভাগ: (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস), বিসিআইএল
পদসংখ্যা: নির্ধারিত নয়
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, টি/এ, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, প্রকল্পস্থলে একক আবাসনের সুবিধা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ৩৫ থেকে ৪৫ বছর
কর্মস্থল: চট্টগ্রাম (মিরসরাই)
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির দায়িত্বসমূহ:
- ফ্যাক্টরির অর্থ ও হিসাব এবং কস্টিং বিভাগের সকল কার্যক্রম পরিচালনা ও নেতৃত্ব প্রদান করা।
- কার্যকর কস্টিং সিস্টেম তৈরি ও বাস্তবায়ন করা যাতে পণ্যের সঠিক উৎপাদন খরচ বের করা যায়।
- পণ্যের উৎপাদন খরচ বিশ্লেষণ করা এবং বাজেটের চেয়ে বেশি খরচ হলে তার কারণ খুঁজে বের করে তা নিয়ন্ত্রণে আনা।
- কাঁচামাল ক্রয়, ইনভেন্টরি এবং অন্যান্য ওভারহেড খরচ বিশ্লেষণ করে উৎপাদনের সঠিক ব্যয় নির্ধারণ করা।
- প্রতি মাসের সম্ভাব্য বিক্রয়, মুনাফা এবং পরিচালনা ব্যয়ের পূর্বাভাস ও রিপোর্ট তৈরি করা।
- বাৎসরিক বাজেট তৈরি করা এবং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা প্রণয়ন করা।
- কাঁচামালের ব্যবহার ও অপচয় মনিটর করা এবং ইনভেন্টরি কন্ট্রোল নিশ্চিত করা।
- উৎপাদন খরচ কমানোর জন্য নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা এবং প্রতিযোগিতামূলক মূল্যে পণ্য বাজারজাতকরণে সহায়তা করা।
- ফ্যাক্টরির দৈনন্দিন কাজ মসৃণভাবে চালানোর জন্য প্রয়োজনীয় তহবিলের ব্যবস্থা ও সঠিক ব্যবহার নিশ্চিত করা।
- ইনভেন্টরি রেকর্ড এবং স্থায়ী সম্পদের কেনাকাটা ও রক্ষণাবেক্ষণ তদারকি করা।
- বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী ত্রৈমাসিক ও বাৎসরিক ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এবং ক্যাশ-ফ্লো স্টেটমেন্ট তৈরি করা।
- ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, ভ্যাট, কোম্পানি আইন এবং ট্যাক্স রিটার্ন সংক্রান্ত সকল সরকারি নিয়মকানুন মেনে চলা নিশ্চিত করা।
- আর্থিক ঝুঁকিগুলো চিহ্নিত করা এবং তা মোকাবিলায় শক্তিশালী অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা।
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং/ফিন্যান্স/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: আর্থিক কার্যক্রম পরিচালনা, ব্যয় নিয়ন্ত্রণ এবং ব্যবসার প্রবৃদ্ধিতে সহায়তায় দক্ষতা।
অভিজ্ঞতা: রাসায়নিক শিল্পে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাবেন।
আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই