Breaking News

এসএসসি পাসেই নিয়োগ দেবে ওয়ালটন Shohoj Solution



ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জুনিয়র ফায়ারম্যান পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম: জুনিয়র ফায়ারম্যান

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস 

অন্যান্য যোগ্যতা: অগ্নিকাণ্ড প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নি নির্বাপণ ও জরুরি উদ্ধারকাজ পরিচালনায় দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড,মোবাইল বিল, কর্মক্ষমতা বোনাস, মুনাফার অংশ, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস।



চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: কারখানায় 

চাকরির দায়িত্বসমূহ:

  • অগ্নিপ্রতিরোধ ও জরুরি উদ্ধারকাজ: অগ্নিকাণ্ড রোধে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা এবং আগুন লাগার ঘটনা ঘটলে অগ্নিনির্বাপণ (Firefighting) ও জরুরি উদ্ধারকাজ পরিচালনা করা।
  • ফায়ার ইকুইপমেন্ট পরিদর্শন ও তদারকি: নির্ধারিত স্থানে ফায়ার এক্সটিঙ্গুইশার, ফায়ার হোস বক্স, হোস পাইপ, ল্যান্ডিং পয়েন্ট ও এক্সিট সাইন লাইট সঠিকভাবে আছে কি না তা নিয়মিত পরীক্ষা করা; কোনো ত্রুটি থাকলে তা সমাধানের চেষ্টা করা এবং ফায়ার সুপারভাইজারকে জানানো।
  • সরঞ্জাম পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ: অগ্নিনির্বাপণে ব্যবহৃত সমস্ত সরঞ্জাম ও ইকুইপমেন্ট নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন ও ব্যবহারযোগ্য রাখা।
  • জরুরি নির্গমন পথ সচল রাখা: ইমার্জেন্সি এক্সিট রুট বা জরুরি নির্গমন পথ সবসময় বাধামুক্ত আছে কি না তা নিশ্চিত করা; কোনো বাধা থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া এবং ইএইচএস (EHS) অফিসার ও ফায়ার সুপারভাইজারকে অবহিত করা।
  • বৈদ্যুতিক সরঞ্জাম পর্যবেক্ষণ: কারখানায় বা ভবনে অপ্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম বা লাইট-ফ্যান চালু রয়েছে কি না তা নিয়মিত চেক করা।
  • হট-ওয়ার্ক সেফটি মনিটরিং: ওয়েল্ডিং, কাটিং ও গ্রাইন্ডিংয়ের মতো ঝুঁকিপূর্ণ কাজ চলাকালীন স্পটে ফায়ার ওয়াচ ও সার্বক্ষণিক মনিটরিং নিশ্চিত করা।
  • হেলিপ্যাড নিরাপত্তা প্রদান: হেলিকপ্টার ল্যান্ডিং ও টেক-অফের সময় প্রয়োজনীয় ফায়ার সেফটি ডিউটি সম্পাদন করা।
  • অতিরিক্ত দায়িত্ব পালন: কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত যেকোনো ফায়ার ও সেফটি সম্পর্কিত অন্যান্য দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করা।



কর্মস্থল: ঢাকা (বসুন্ধরা আবাসিক এলাকা)

বেতন: আলোচনা সাপেক্ষে 

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৬ 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

কোন মন্তব্য নেই