Breaking News

কর্ণফুলী গ্রুপে নিয়োগ, থাকছে মোবাইল বিলও Shohoj Solution

 


শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান কর্ণফুলী গ্রুপে ‘অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৯ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। ২২ থেকে ৩০ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানের নাম: কর্ণফুলী গ্রুপ

বিভাগের নাম: স্পেয়ার পার্টস, মাহিন্দ্রা ট্রাক্টর ডিভিশন

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ

পদসংখ্যা: ২ জন




চাকরির দায়িত্বসমূহ:

  • কোম্পানির নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী খুচরা যন্ত্রাংশের মাসিক ও বার্ষিক টার্গেট অর্জনে কাজ করা।
  • বাফার স্টক, লিড টাইম এবং গ্রাহকের চাহিদার ওপর ভিত্তি করে কখন এবং কী পরিমাণ যন্ত্রাংশের অর্ডার দিতে হবে তা নিশ্চিত করা।
  • খুচরা যন্ত্রাংশ গ্রহণের প্রক্রিয়া তত্ত্বাবধান করা এবং কোনো ক্ষতিগ্রস্ত, কম বা অতিরিক্ত মালামাল থাকলে তা চিহ্নিত করা।
  • শর্তানুযায়ী পণ্যের ক্লেইম বা দাবি উত্থাপন করা এবং কাজের প্রক্রিয়া উন্নত করার জন্য সুপারভাইজারকে পরামর্শ দেওয়া ও সেই অনুযায়ী আপডেট করা।
  • গুদামে যেন যন্ত্রাংশের কোনো ঘাটতি বা অতিরিক্ত না থাকে তা পর্যবেক্ষণ করা এবং এই উদ্দেশ্যে অভ্যন্তরীণ অডিটের ব্যবস্থা করা।

বেতন: ১৬,০০০-১৮,০০০ টাকা

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: ২২-৩০ বছর

কর্মস্থল: যে কোনো স্থান

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি অথবা ডিপ্লোমা

অভিজ্ঞতা: ১-২ বছর

আবেদনের শেষ সময়: ১৯ মে ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।

কোন মন্তব্য নেই