এসএসসি পাসেই হাসপাতালে চাকরি, নেবে নারী-পুরুষ উভয়ই Shohoj Solution
ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারী ব্যবস্থাপনায় শুধুমাত্র চোখের জন্য বিশেষায়িত হাসপাতালটি অপটিক শপ অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল
পদের নাম: অপটিক শপ অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ছুটি নগদায়ন, অসুস্থতাজনিত ছুটি নগদায়ন, বেতনসহ মাতৃত্বকালীন ছুটি, বিনামূল্যে প্যাথলজি ও মাইক্রোবায়োলজি পরীক্ষা, বৈশাখী ভাতা, মেডিকেল ক্লেইম, জীবন বিমাসহ হাসপাতালের নীতিমালা অনুযায়ী আলো অন্যান্য সুযোগ-সুবিধা।
চাকরির দায়িত্বসমূহ
- উষ্ণ অভ্যর্থনা: হাসপাতালে আসা রোগী এবং কাস্টমারদের হাসিমুখে স্বাগত জানানো এবং পেশাদারিত্বের সাথে তাদের সেবা নিশ্চিত করা।
- উপযুক্ত চশমা নির্বাচন: কাস্টমারের প্রেসক্রিপশন, মুখের গড়ন এবং লাইফস্টাইল অনুযায়ী সঠিক ফ্রেম, লেন্স এবং অন্যান্য এক্সেসরিজ পছন্দ করতে সাহায্য করা।
- সঠিক পরিমাপ: চশমা তৈরির জন্য প্রয়োজনীয় অপটিক্যাল মেজারমেন্ট (যেমন: PD বা Pupillary Distance), সেগমেন্ট হাইট এবং ফ্রেম ফিটিং চেক করা।
- সমন্বয়: চশমা ডেলিভারির সময় সেটি কাস্টমারের মুখে সঠিকভাবে সেট হচ্ছে কি না এবং তারা পরিষ্কার দেখতে পাচ্ছেন কি না তা নিশ্চিত করা।
- স্টক মনিটরিং: দোকানের ইনভেন্টরি বা মালামাল নিয়মিত চেক করা। নতুন স্টক রিসিভ করা, সেগুলোতে প্রাইস ট্যাগ লাগানো এবং কোনো পণ্যের ঘাটতি থাকলে সুপারভাইজারকে জানানো।
- ডিসপ্লে সাজানো: শোরুম বা শপ ফ্লোরকে সবসময় পরিষ্কার, গোছানো এবং আকর্ষণীয় রাখা। পণ্যের লেবেল এবং প্রমোশনাল পোস্টারগুলো যেন সঠিক জায়গায় থাকে তা নিশ্চিত করা।
- ব্যবহারবিধি শেখানো: চশমা কীভাবে ব্যবহার করতে হবে এবং লেন্সের যত্ন কীভাবে নিতে হবে, সে বিষয়ে কাস্টমারকে পরিষ্কার ধারণা দেওয়া।
- অভিযোগ সমাধান: বিক্রয়ের পর চশমার ফিটিং বা লেন্স নিয়ে কোনো সমস্যা হলে তা ধৈর্যের সাথে শোনা এবং সমাধান করা। জটিল সমস্যা হলে দ্রুত সুপারভাইজারকে জানানো।
- আপডেটেড থাকা: বাজারে আসা নতুন ধরণের লেন্স, কোটিং (যেমন: এআর, ইউভি, ব্লু লাইট ফিল্টার) এবং ফ্রেমের বর্তমান ট্রেন্ড সম্পর্কে নিয়মিত পড়াশোনা করা এবং কাস্টমারকে সঠিক পরামর্শ দেওয়া।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি পাস
অন্যান্য যোগ্যতা: চশমার পণ্য, লেন্সের প্রকারভেদ, কোটিং এবং অপটিক্যাল পরিভাষা সম্পর্কে প্রাথমিক জ্ঞান।
অভিজ্ঞতা: ১ থেকে ২ বছর
আবেদনের শেষ সময়: ০৯ মে ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।



!doctype>
কোন মন্তব্য নেই