নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ বেকারস Shohoj Solution
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ বেকারস লিমিটেড ‘ডেপুটি ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আকিজ বেকারস লিমিটেড
বিভাগের নাম: সিভিল ইঞ্জিনিয়ারিং
পদের নাম : ডেপুটি ম্যানেজার
পদসংখ্যা : ১ জন
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
চাকরির দায়িত্বসমূহ:
- নতুন সিভিল প্রজেক্ট শুরু করার আগে তার কারিগরি ও অর্থনৈতিক দিকগুলো বিশদভাবে পরীক্ষা করা।
- নতুন প্রজেক্টের পরিকল্পনা করা এবং চলমান প্রজেক্টগুলোর কাজের পরিধি বাড়ানোর জন্য প্রয়োজনীয় সুপারিশ বা রেকমেন্ডেশন দেওয়া।
- সিভিল প্রজেক্টের কাজগুলো নির্ধারিত মান অনুযায়ী হচ্ছে কি না, তা সরাসরি তদারকি করা।
- প্রজেক্টের কাজ যেন নির্ধারিত সময়ের মধ্যে এবং অনুমোদিত বাজেটের মধ্যে সম্পন্ন হয়, তা নিশ্চিত করা।
বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে
বয়সসীমা: নির্ধারিত নয়
আবেদন পদ্ধতি: অনলাইনে
আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২৬
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (সিভিল ইঞ্জিনিয়ারিং)
অভিজ্ঞতা: ৮-১০ বছর
কর্মস্থল: গাজীপুর জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে বিডিজবস ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই