জনবল নেবে ওয়ালটন, কর্মস্থল ঢাকা Shohoj Solution
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে ‘অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। ২৫ বছর বয়স হলেই প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার
পদসংখ্যা: ১ জন
চাকরির দায়িত্বসমূহ:
- বিভিন্ন প্রোডাক্ট গ্রুপ এবং নির্দিষ্ট মডেল বা আইটেম অনুযায়ী মাসিক বিক্রয় পূর্বাভাস তৈরি করা।
- ডিলার, প্লাজা বা রিটেইল—সবগুলো সেলস চ্যানেলের সাথে যোগাযোগ করে বাস্তবসম্মত বিক্রয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা।
- প্লাজা বা আউটলেটগুলোতে পর্যাপ্ত মালামাল আছে কি না এবং কোনো মডেলের অতিরিক্ত মজুদ বা সংকট আছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ করা।
- প্রতিটি প্লাজার বিক্রয় লক্ষ্যমাত্রা কতটুকু অর্জিত হলো, তা বিশ্লেষণ করা।
- নতুন পণ্য বাজারে ছাড়ার আগে সেটির সম্ভাব্য চাহিদা কত হতে পারে, তা নিয়ে কাজ করা।
- বাজারে আসার পর নতুন পণ্যটি কেমন সাড়া ফেলছে, তা নিয়মিত ট্র্যাক করা এবং আপডেট দেওয়া।
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: ২৫-৩০ বছর
কর্মস্থল: ঢাকা
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (আইইপি)
অভিজ্ঞতা: ১-৪ বছর
আবেদনের শেষ সময়: ২৫ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই