এসএসসি পাসে বিমানবন্দরে চাকরির সুযোগ, অভিজ্ঞতা ছাড়া আবেদন Shohoj Solution
ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের বৃহৎ বেসরকারি বিমান সংস্থাটি হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স
পদের নাম: হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
কর্মস্থল: ঢাকা
বয়সসীমা: ১৮ থেকে ২৭ বছর
অন্যান্য সুবিধা: ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা/দুপুরের খাবার। রপ্রবেশন পিরিয়ড শেষে বাৎসরিক দুইটি উৎসব ভাতা প্রদান করা হবে। এছাড়া কোম্পানীর নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
চাকরির দায়িত্বসমূহ –
- বিমানবন্দরে আসা হুইলচেয়ার ব্যবহারকারী যাত্রীদের বন্ধুত্বপূর্ণ এবং ভদ্র আচরণের সাথে স্বাগত জানানো।
- ব্যস্ত বিমানবন্দরে নিয়ম মেনে দক্ষতার সাথে হুইলচেয়ার পরিচালনা করা।
- বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের সিঁড়ি দিয়ে ওঠা-নামা করানো, বিমানের আসন থেকে যত্নসহকারে যাত্রীদের ওঠা-নামা করানো এবং হুইলচেয়ারে উঠানামার সময় সহায়তা করা।
- যাত্রীদের প্রশ্নের উত্তর দেওয়া, তাদের জানতে চাওয়া তথ্য দিয়ে সাহায্য করা এবং তাদের সমস্যাগুলো ঠিক করে দেওয়ার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ, ভদ্র এবং ধৈর্য্যশীল সেবা দেওয়া।
- গেট, কাউন্টার স্টাফ, নিরাপত্তা কর্মী এবং অন্যান্য বিমানবন্দরের লোকজনের সাথে মিলে কাজ করে যাত্রীদের ভ্রমণ সহজ ও আরামদায়ক করা।
- হুইলচেয়ারগুলো পরিষ্কার, ঠিকঠাক চলছে এবং ব্যবহারের জন্য প্রস্তুত আছে সেটা নিশ্চিত করা।
- যেকোনো হুইলচেয়ার সমস্যার কথা তত্ত্বাবধায়ককে জানানো এবং নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা করা।প্রয়োজন অনুযায়ী যাত্রী তথ্য এবং প্রদত্ত পরিষেবা নথিভুক্ত করে সঠিক রেকর্ড রাখা।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান এবং সর্বোচ্চ এইচএসসি বা সমমান পাস
অন্যান্য যোগ্যতা: শারীরিকভাবে শক্তিশালী, চাপের মধ্যে কাজ করার সক্ষমতা থাকা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
বেতন: ১৪,০০০ টাকা (মাসিক)
প্রার্থীর ধরন: শুধু নারী
আবেদনের শেষ সময়: ৩০ মার্চ ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই