Breaking News

এসএসসি পাসেই ইবনে সিনায় চাকরি, আবেদন শুরু Shohoj Solution


ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট মেকানিক পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট মেকানিক

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস 

অন্যান্য যোগ্যতা: উৎপাদন যন্ত্রপাতির ইনস্টলেশন ও রক্ষণাবেক্ষণে দক্ষতা

অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

অন্যান্য সুবিধা: চিকিৎসা ভাতা, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, ওভারটাইম ভাতা, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট কোম্পানির নিয়ম অনুযায়ী।

চাকরির দায়িত্বসমূহ:

  • কারখানার সমস্ত প্রোডাকশন মেশিনারির রক্ষণাবেক্ষণের পূর্ণ দায়িত্ব পালন করা। এর মধ্যে ডেইলি চেকআপ এবং পিরিওডিক সার্ভিসিং অন্তর্ভুক্ত।
  • মেশিনারি যেন কোনো সমস্যা ছাড়াই একটানা চলতে পারে এবং হঠাত নষ্ট হয়ে প্রোডাকশন বন্ধ না হয়, তা নিশ্চিত করা।
  • মেশিনের কোন পার্টস কখন পরিবর্তন করা হয়েছে এবং বর্তমানে স্টকে কী কী পার্টস আছে, তার সঠিক তালিকা বা রেকর্ড বজায় রাখা।
  • প্রয়োজনীয় যন্ত্রাংশের স্টক ফুরিয়ে যাওয়ার আগেই তা সংগ্রহের জন্য রিকুইজিশন দেওয়া।
  • নতুন কোনো প্রোডাকশন মেশিন কারখানায় আসলে সেটি স্থাপন এবং চালু করার সময় টেকনিক্যাল সহায়তা প্রদান করা।
  • মেশিনটি যেন ইঞ্জিনিয়ারিং গাইডলাইন অনুযায়ী সঠিকভাবে সেটআপ করা হয়, তা তদারকি করা।
  • উপরে উল্লেখিত কাজের বাইরেও কর্তৃপক্ষ বা ঊর্ধ্বতন কর্মকর্তা যখন যে কাজের দায়িত্ব দেবেন, তা নিষ্ঠার সাথে পালন করা।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

বয়সসীমা: ২৫ থেকে ৩২ বছর 

কর্মস্থল: গাজীপুর 

বেতন: আকর্ষণীয় বেতন প্যাকেজ

প্রার্থীর ধরন: শুধু পুরুষ 

আবেদনের শেষ সময়: ৩১ মার্চ ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

কোন মন্তব্য নেই