ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন Shohoj Solution
ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২৫ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড
বিভাগের নাম: অ্যাকাউন্ট অ্যান্ড ফাইন্যান্স
পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ
পদসংখ্যা: ১ জন
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী - পুরুষ
চাকরির দায়িত্বসমূহ:
- স্পেয়ার পার্টস (যন্ত্রাংশ), কার্গো অপারেশন, ক্রু ট্রেনিং এবং অন্যান্য পরিচালন তহবিল বা ফান্ড বণ্টনের সাথে সম্পর্কিত অ্যাকাউন্টিং কার্যক্রম পরিচালনা করা।
- আর্থিক বিবরণী, ব্যবস্থাপনা প্রতিবেদন, বাজেট, আর্থিক পূর্বাভাস এবং অন্যান্য পর্যায়বৃত্ত আর্থিক তফসিল বা শিডিউল তৈরি করা।
- ভ্যাট, ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, সংবিধিবদ্ধ বা বিধিবদ্ধ নিয়মকানুন পালন এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক অডিট কার্যক্রমে সহায়তা করা।
- কোম্পানির নীতিমালার সাথে সংগতি রেখে আর্থিক নথিপত্র ও সহায়ক কাগজপত্র রক্ষণাবেক্ষণ করা এবং সঠিক ডকুমেন্টেশন নিশ্চিত করা।
- আর্থিক নীতিমালা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এবং নিয়ন্ত্রক সংস্থার নিয়মকানুনের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা।
অভিজ্ঞতা: ১ - ৫ বছর। তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে
বয়সসীমা: নির্ধারিত নয়
আবেদনের শেষ তারিখ: ২৫ জুলাই ২০২৬
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
কর্মস্থল: ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে বিডিজবস ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই