Breaking News

ইউএস-বাংলা এয়ারলাইন্সে ফ্রেশার প্রার্থীদের চাকরির সুযোগ Shohoj Solution

 


ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডে ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। ঢাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। ফ্রেশার প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড

বিভাগের নাম: সিকিউরিটি, অপারেশনস

পদের নাম: এক্সিকিউটিভ

পদসংখ্যা: ২ জন



চাকরির দায়িত্বসমূহ:

  • শিফট অনুযায়ী প্রতিটি ফ্লাইটের কার্যক্রম পর্যবেক্ষণ করা, বিশেষ করে কোনো ফ্লাইট অবতরণের সময় এর চারপাশের নিরাপত্তা নিশ্চিত করা।
  • ফ্লাইটের অবতরণ থেকে শুরু করে পরবর্তী সকল গ্রাউন্ড অ্যাক্টিভিটি সম্পর্কে বিস্তারিত এবং নির্ভুল রিপোর্ট তৈরি করা।
  • গ্রাউন্ড অপারেশনের যাবতীয় তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা।
  • শিফট ইন-চার্জের কাজ এবং নড়াচড়া পর্যবেক্ষণ করা যাতে তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করছেন কি না তা নিশ্চিত হওয়া যায়।
  • নিরাপত্তা কর্মীদের প্রতিটি পোস্ট নিয়মিত পরিদর্শন করা।
  • কর্মীদের কোনো ধরনের অপকর্ম, সন্দেহজনক কার্যকলাপ বা দায়িত্ব পালনে অবহেলা খুঁজে বের করা।
  • বিমানবন্দরের ভেতর যেকোনো ধরনের সন্দেহজনক আচরণের দিকে কড়া নজর রাখা।

অভিজ্ঞতা: ১-২ বছর। তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

বেতন: ৩৫,০০০ টাকা

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: পুরুষ

বয়স: নির্ধারিত নয়

কর্মস্থল: ঢাকা (উত্তরা)

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান

আবেদনের শেষ সময়: ২০ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।

কোন মন্তব্য নেই