ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, ফ্রেশার প্রার্থীদের আবেদন Shohoj Solution
ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ক্যাটারিং বিভাগ এক্সিকিউটিভ, স্টোর (ক্যাটারিং) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স
পদের নাম: এক্সিকিউটিভ, স্টোর (ক্যাটারিং)
বিভাগ: ক্যাটারিং
পদসংখ্যা: ০২ জন
অভিজ্ঞতা: ১-২ বছর। তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
অন্যান্য সুবিধা: বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, বিমা, দুপুরের খাবারের সম্পূর্ণ ভর্তুকি এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী এয়ার টিকিট সুবিধা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
বয়সসীমা: নির্ধারিত নয়
কর্মস্থল: উত্তরা, ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির দায়িত্বসমূহ:
- পণ্য গ্রহণ ও সংরক্ষণ: কাঁচামাল, সেফটি আইটেম, স্টেশনারি ও ওষুধসহ সমস্ত পণ্য গ্রহণ, সংরক্ষণ এবং স্টোরে সঠিকভাবে সাজিয়ে রাখা।
- পার্চেস রিকুইজিশন তৈরি: উৎপাদন ও অপারেশন কার্যক্রম সচল রাখতে পার্চেস রিকুইজিশন তৈরি করা।
- পণ্য ইস্যু ও সরবরাহ: এয়ারপোর্ট ক্যাটারিং অপারেশনের জন্য নিয়মিত পণ্য এবং হট কিচেন, বেকারি ও প্যাকেজিং বিভাগে প্রয়োজনীয় পণ্য ইস্যু করা।
- সাপ্লাই চেইন ও লজিস্টিকস: একটি কার্যকর সাপ্লাই চেইন বজায় রাখা, লজিস্টিকস সহায়তা প্রদান এবং পণ্যের সুচারু সরবরাহ নিশ্চিত করা।
- জরুরি কেনাকাটা: প্রয়োজনে জরুরি কেনাকাটার ব্যবস্থা করা এবং পণ্যের মান ও পরিমাণ নিশ্চিত করা।
- বিল ও ভাউচার যাচাই: বিল ও ভাউচার প্রসেস করার আগে মূল্য ও অন্যান্য বিষয় যাচাই করা।
- ভেন্ডর সমন্বয়: পণ্যের সুচারু প্রবাহ নিশ্চিত করতে ভেন্ডরদের সাথে সমন্বয় করা।
- রেকর্ড ও ইনভেন্টরি সংরক্ষণ: বিভিন্ন লগবুক, রেকর্ড এবং ট্যালি সফটওয়্যারে ইনভেন্টরি রেকর্ড সংরক্ষণ করা।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: স্টোর ম্যানেজমেন্ট, ইনভেন্টরি কন্ট্রোল, মনিটরিং এবং কোঅর্ডিনেশনের ওপর দক্ষতা থাকতে হবে।
প্রার্থীর ধরন: শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ০৫ সেপ্টেম্বর ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই