Breaking News

আকিজ গ্রুপে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি ও বিমা Shohoj Solution

 


আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জুনিয়র এক্সিকিউটিভ (প্রোডাকশন প্ল্যানার) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড

পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ (প্রোডাকশন প্ল্যানার)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, গ্র্যাচুইটি, বিমা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা।



চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর

কর্মস্থল: ঢাকা (ধামরাই)

বেতন: আলোচনা সাপেক্ষে 

চাকরির দায়িত্বসমূহ:

  • বাজারের চাহিদা অনুযায়ী প্রতিদিনের, সাপ্তাহিক বা মাসিক উৎপাদনের পরিকল্পনা তৈরি করা এবং প্রয়োজনে তা পরিবর্তন বা সমন্বয় করা।
  • নির্দিষ্ট সময়ের মধ্যে অর্ডার সম্পন্ন করার জন্য কাজের ধারাবাহিকতা বজায় রাখা।
  • উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল এবং তৈরি পণ্যের স্টক নিয়মিত চেক করা।
  • মালামাল যেন প্রয়োজনের চেয়ে কম না হয় আবার খুব বেশি জমে না থাকে, তা নিশ্চিত করা।
  • প্রতিদিনের উৎপাদিত পণ্যের পরিমাণ এবং ব্যবহৃত কাঁচামালের হিসাব কোম্পানির সফটওয়্যারে নির্ভুলভাবে এন্ট্রি করা।
  • রেসিপি বা বিল অফ ম্যাটেরিয়ালস অনুযায়ী মালামাল ব্যবহার হচ্ছে কি না, তা নিশ্চিত করা।
  • উৎপাদনের লক্ষ্যমাত্রা কতটুকু অর্জিত হচ্ছে, তা পর্যবেক্ষণ করা এবং নিয়মিত পারফরম্যান্স রিপোর্ট তৈরি করা।
  • যা পরিকল্পনা করা হয়েছিল এবং বাস্তবে যা উৎপাদন হয়েছে , তার মধ্যে কোনো পার্থক্য থাকলে তা খুঁজে বের করা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো।
  • উৎপাদনের গতি ও মান বাড়ানোর জন্য মাঠ পর্যায় থেকে ডাটা সংগ্রহ করা এবং তা বিশ্লেষণে সহায়তা করা।
  • কোনো নতুন পণ্য বাজারে আনার ক্ষেত্রে প্রাথমিক পরিকল্পনা ও প্রস্তুতিতে অংশ নেওয়া।



শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্টে দক্ষ।

আবেদনের শেষ সময়: ১০ মার্চ ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই