Breaking News

এসএসসি পাসে আড়ংয়ে চাকরি Shohoj Solution


আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির গ্রাসরুটস ক্যাফেতে ওয়েটার/ওয়েট্রেস পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আড়ং

পদের নাম: ওয়েটার/ওয়েট্রেস

বিভাগ: গ্রাসরুটস ক্যাফে

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস 

অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, পরিষেবা চার্জ এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে আরো অন্যান্য সুযোগ-সুবিধা। 

অন্যান্য যোগ্যতা: রেস্টুরেন্টে কাজের দক্ষতা 

চাকরির ধরন: ফুলটাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

চাকরির দায়িত্বসমূহ:

  • কাস্টমারদের হাসিমুখে স্বাগত জানানো এবং তাদের বসার ব্যবস্থা করা।
  • মেনু সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া (যেমন- খাবারের পরিমাণ, উপাদান বা কোনো খাবারে এলার্জি হওয়ার সম্ভাবনা আছে কি না)।
  • খাবার ও পানীয়র অর্ডারগুলো নিখুঁতভাবে গ্রহণ করা এবং দ্রুত কিচেন বা বার স্টাফদের কাছে পৌঁছে দেওয়া।
  • সঠিক সময়ে এবং পেশাদারিত্বের সাথে খাবার ও পানীয় টেবিলগুলোতে পৌঁছে দেওয়া।
  • কাস্টমাররা খাবার উপভোগ করছেন কি না তার খোঁজ নেওয়া এবং কোনো অভিযোগ বা সমস্যা থাকলে দ্রুত সমাধান করা।
  • টেবিল, চেয়ার এবং পুরো ডাইনিং এলাকা সবসময় পরিষ্কার ও পরিপাটি রাখা।
  • খাবার পরিবেশন ও হ্যান্ডেল করার সময় সকল খাদ্য নিরাপত্তা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিধি মেনে চলা।
  • কাস্টমারের বিল গ্রহণ করা, প্রয়োজনে ভাংতি টাকা দেওয়া এবং মানি রিসিট প্রদান করা।
  • কিচেন এবং ক্যাফে টিমের অন্যান্য সদস্যদের সাথে মিলেমিশে কাজ করা।
  • ক্যাফে খোলা , বন্ধ করা এবং নির্ধারিত পরিচ্ছন্নতার কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করা।

বেতন: আলোচনা সাপেক্ষে 

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর 

আবেদনের শেষ সময়: ৩১ মার্চ ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই