জনবল নেবে আকিজ মটরস, ২২ বছর হলেই আবেদন Shohoj Solution
আকিজ মটরস লিমিটেডে ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৫ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
প্রতিষ্ঠানের নাম: আকিজ মটরস লিমিটেড
বিভাগের নাম: রিকভারি
পদের নাম: এক্সিকিউটিভ
পদসংখ্যা: ৬ জন
চাকরির দায়িত্বসমূহ:
- বকেয়া টাকা আদায়ের প্রয়োজনে ক্লায়েন্ট বা ডিলারদের অফিস ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে সরাসরি গিয়ে দেখা করা।
- নিয়মিত যোগাযোগের মাধ্যমে পেমেন্টের তাগাদা দেওয়া।
- যেসব ক্লায়েন্ট একবারে টাকা দিতে পারছেন না, তাদের সাথে আলোচনা করে কিস্তি বা পেমেন্ট প্ল্যান তৈরি করা।
- কোনো জটিলতা থাকলে কোম্পানির পলিসি অনুযায়ী সেটেলমেন্ট বা চূড়ান্ত নিষ্পত্তির ব্যবস্থা করা।
- কোম্পানির নির্ধারিত মাসিক রিকভারি টার্গেট সময়মতো পূরণ করা।
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ২২-৩২ বছর
কর্মস্থল: যে কোনো স্থান
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা: ১-২ বছর
আবেদনের শেষ সময়: ৫ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই