Breaking News

নিয়োগ দিচ্ছে আকিজ ফুড, অভিজ্ঞতা ছাড়াই আবেদন Shohoj Solution



আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ট্রেড মার্কেটিং বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

পদের নাম: এক্সিকিউটিভ 

বিভাগ: ট্রেড মার্কেটিং

পদসংখ্যা: নির্ধারিত নয় 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২দিন  ছুটি, গ্র্যাচুইটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস। 

অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৩ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।



চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: ২৬ থেকে ৩৮ বছর 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির দায়িত্বসমূহ:

  • সেলস লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ডিলার ও রিটেইলারদের জন্য বিশেষ ট্রেড অফার বা স্কিম তৈরি করা।
  • ট্রেড অফারের যাবতীয় তথ্য কোম্পানির সিস্টেমে ইনপুট দেওয়া এবং নিয়মিত আপডেট রাখা।
  • সেলস টিম এবং ডিস্ট্রিবিউটরদের জন্য আকর্ষণীয় ইনসেনটিভ বা বোনাস প্রস্তাবনা তৈরি করা যাতে তারা বিক্রয়ে আরও উৎসাহিত হয়।
  • বাজারে পণ্যের চাহিদা বাড়াতে বিভিন্ন ট্রেড মার্কেটিং ক্যাম্পেইন পরিকল্পনা ও বাস্তবায়ন করা।
  • রিটেইল দোকানগুলোতে পণ্য যেন সবার আগে চোখে পড়ে, সেজন্য বিশেষ ডিসপ্লে এবং ভিজিবিলিটি প্রোগ্রাম পরিচালনা ও তদারকি করা।
  • ব্যবসার মূল লক্ষ্যের সাথে মিল রেখে বছরের শুরুতে একটি পূর্ণাঙ্গ ট্রেড মার্কেটিং প্ল্যান তৈরি করা।
  • ট্রেড মার্কেটিংয়ের জন্য বার্ষিক বাজেট তৈরিতে সহায়তা করা এবং খরচের সঠিক হিসাব রাখা।
  • দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রবৃদ্ধির জন্য কার্যকর ট্রেড মার্কেটিং কৌশল তৈরি করা।
  • নিয়মিত বাজার পরিদর্শন করা যাতে নিজের কোম্পানির কার্যক্রম এবং প্রতিযোগীদের নতুন কোনো অফার বা কৌশল সম্পর্কে ধারণা পাওয়া যায়।
  • সেলস টিমের সাথে নিবিড়ভাবে কাজ করা যাতে প্রতিটি ট্রেড প্রোগ্রাম মাঠ পর্যায়ে সঠিকভাবে বাস্তবায়িত হয়।
  • কোনো অফার বা প্রোগ্রাম দেওয়ার পর সেটি কতটা সফল হলো, তা পর্যবেক্ষণ করা এবং বিস্তারিত রিপোর্ট তৈরি করা।
  • রিপোর্টের তথ্যের ওপর ভিত্তি করে পরবর্তী প্রোগ্রামগুলোকে আরও কার্যকর করা।



শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ অথবা ব্যবসা প্রশাসন/মার্কেটিং/ফিন্যান্স বা প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি। 

অন্যান্য যোগ্যতা: ট্রেড মার্কেটিং প্রোগ্রাম পরিকল্পনা ও বাস্তবায়নে দক্ষতা।

আবেদনের শেষ সময়: ৩০ মার্চ ২০২৬ 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই