ব্র্যাক এনজিওতে চাকরি, থাকবে অনেক সুবিধা Shohoj Solution
ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থাটি (এনজিও) ডেপুটি প্রজেক্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: ডেপুটি প্রজেক্ট ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, সাপ্তাহিক ২দিন ছুটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি এবং সংস্থার নীতিমালা অনুসারে আরো অন্যান্য সুযোগ-সুবিধা।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: কক্সবাজার (কক্সবাজার সদর)
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির দায়িত্বসমূহ:
- স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের জন্য একটি কেন্দ্রীয় তথ্য ব্যবস্থাপনা কেন্দ্র তৈরি ও রক্ষণাবেক্ষণ করা।
- ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করা এবং কোনো ডাটা যেন হারিয়ে না যায় তা নিশ্চিত করা।
- নিয়মিত ডাটা ক্লিনিং, রিকনসিলিয়েশন (মিলকরণ) এবং ব্যাকআপ গ্রহণ করা।
- দৈনিক, সাপ্তাহিক, মাসিক, ষাণ্মাসিক এবং বার্ষিক রিপোর্টগুলো সঠিক সময়ে প্রস্তুত ও জমা দেওয়া।
- ম্যানেজমেন্টের জন্য ড্যাশবোর্ড এবং ডোনারদের জন্য ত্রৈমাসিক ও বার্ষিক ডাটা রিপোর্ট প্রস্তুত করা।
- এমআইএস ডাটা ব্যবহার করে প্রকল্পের বর্তমান অবস্থা বিশ্লেষণ করা এবং ভবিষ্যতের জন্য পূর্বাভাস দেওয়া।
- স্বাস্থ্য সেক্টর, পুষ্টি সেক্টর, ক্যাম্প অ্যাক্টর এবং সরকারি কর্মকর্তাদের চাহিদানুযায়ী প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা।
- এক্সিট ইন্টারভিউয়ের ডাটা বিশ্লেষণের মাধ্যমে অভিযোগ প্রতিকার ব্যবস্থা নিশ্চিত করা।
- ডাটা অ্যানালাইসিস ও রিপোর্টিং অফিসারদের জন্য ওরিয়েন্টেশন এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা।
- এইচআইএস স্টাফদের কাজের তদারকি করা এবং তাদের পেশাগত উন্নয়নে গাইড করা।
- কাজের মোট সময়ের ২০% ফিল্ড ভিজিটে ব্যয় করা যাতে ডাটার গুণগত মান, মনিটরিং এবং সরাসরি রিপোর্টিং নিশ্চিত করা যায়।
- প্রোগ্রামের মান বাড়াতে নতুন নতুন অনলাইন ডাটা সংগ্রহের টুলস তৈরি ও বাস্তবায়ন করা।
- স্বাস্থ্য ও পুষ্টি টিমের কর্মীদের পরিবেশগত বিষয়ে সচেতন করা এবং কর্মক্ষেত্রে পরিবেশবান্ধব মানসিকতা তৈরি করা।
শিক্ষাগত যোগ্যতা: এমআইএস/ পরিসংখ্যান/ ব্যবসায় প্রশাসন/ অর্থনীতি অথবা প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: এনজিও, উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা। এমএস-ওয়ার্ড, এমএস-এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডেটা সংগ্রহ অ্যাপে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
আবেদনের শেষ সময়: ১৯ মার্চ ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই