Breaking News

নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, পাবেন বিমা সুবিধা Shohoj Solution



বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির ব্র্যাক অ্যাডুকেশন প্রোগ্র্যাম বিভাগ প্রোগ্রাম অর্গানাইজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

পদের নাম: প্রোগ্রাম অর্গানাইজার 

বিভাগ: ব্র্যাক অ্যাডুকেশন প্রোগ্র্যাম

পদসংখ্যা: নির্ধারিত নয় 

অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং সংস্থার নীতিমালা অনুসারে আরো অন্যান্য সুযোগ-সুবিধা।



চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: গাজীপুর, নারায়ণগঞ্জ

বেতন: আলোচনা সাপেক্ষে 

চাকরির দায়িত্বসমূহ:

  • নির্ধারিত এলাকাগুলোতে জরিপ চালানো এবং লক্ষ্যমাত্রা অনুযায়ী শিশুদের শনাক্ত করে রিসোর্স সেন্টারে ভর্তি নিশ্চিত করা।
  • প্রকল্পের মানদণ্ড অনুযায়ী সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওতায় নিয়ে আসা।
  • গাইডলাইন অনুযায়ী নতুন স্কুল বা রিসোর্স সেন্টার খোলার পরিকল্পনা বাস্তবায়ন করা।
  • নিয়মিতভাবে স্কুল বা সেন্টারগুলো পরিদর্শন করা এবং চেকলিস্টের মাধ্যমে সেগুলোর কার্যক্রম তদারকি করা।
  • বই, খাতা, কলমসহ যাবতীয় শিক্ষা-উপকরণ সঠিক সময়ে স্কুলে পৌঁছানো নিশ্চিত করা।
  • উপকরণগুলো যাতে নষ্ট না হয় এবং শিক্ষার্থীরা যাতে সেগুলো সঠিকভাবে ব্যবহার করে, তা নিশ্চিত করা।
  • নতুন নতুন শিক্ষাদান পদ্ধতি প্রয়োগ করা এবং শিক্ষক বা কেয়ারগিভারদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সহায়তা করা।
  • শিক্ষক ও উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে নিয়মিত ট্রেনিং, রিফ্রেশার কোর্স এবং প্র্যাকটিস টিচিং সেশনের আয়োজন করা।
  • নিয়মিত কাজের রিপোর্ট তৈরি, বিশ্লেষণ এবং প্রয়োজনীয় ফাইল সংরক্ষণ করা। কোনো সমস্যা দেখা দিলে তা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া।
  • অফিসের বিভিন্ন সার্কুলার, মিটিংয়ের সিদ্ধান্ত এবং গাইডলাইনগুলো মাঠ পর্যায়ে সঠিকভাবে বাস্তবায়ন করা।
  • এলাকার গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, সরকারি কর্মকর্তা এবং অন্যান্য এনজিও-র সাথে সুসম্পর্ক বজায় রাখা যাতে শিক্ষা কার্যক্রম কোনো বাধা ছাড়াই চলতে পারে।



শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমানের ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: প্রশিক্ষণ/কর্মশালা পরিচালনায় দক্ষতা 

আবেদনের শেষ সময়: ১৭ মার্চ ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই