যমুনা গ্রুপে চাকরির সুযোগ, থাকছে বিভিন্ন চাকরির দায়িত্ব Shohoj Solution
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপে ‘অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। ৩৫ বছর বয়স হলেই চাকরি প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ
বিভাগের নাম: ডিলার সেলস
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম)
পদসংখ্যা: ২ জন
চাকরির দায়িত্বসমূহ:
- কোম্পানির ডিলার বা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আরও বড় করা এবং শক্তিশালী করা
- ডিলার পয়েন্ট থেকে পণ্য যেন দ্রুত ক্রেতার কাছে পৌঁছায় সেই কৌশল তৈরি ও বাস্তবায়ন করা।
- বাজারে কোম্পানির আধিপত্য নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা।
- পুরো টিমের জন্য নির্দিষ্ট টার্গেট সেট করা এবং তা অর্জনে তাদের অনুপ্রাণিত ও দক্ষ করে তোলা।
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: সর্বনিম্ন ৩৫ বছর
কর্মস্থল: যে কোনো স্থান
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ অথবা এমবিএ (মার্কেটিং)
অভিজ্ঞতা: ৮-১২ বছর
আবেদনের শেষ সময়: ১৫ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই