Breaking News

নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আজই আবেদন করুন Shohoj Solution



বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির মনিটরিং (ব্র্যাক শিক্ষা কর্মসূচি) বিভাগ অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ০৫ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

পদের নাম: অফিসার

বিভাগ: মনিটরিং, ব্র্যাক শিক্ষা কর্মসূচি

পদসংখ্যা: নির্ধারিত নয়

অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ সংস্থার নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা।



চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: গাজীপুর, নারায়ণগঞ্জ

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির দায়িত্বসমূহ:

  • প্রকল্পের প্ল্যান এবং অনুমোদিত কর্মপরিকল্পনা অনুযায়ী নিয়মিত মাঠ পর্যায়ে পরিদর্শনে যাওয়া।
  • নির্ধারিত মনিটরিং টুলস, পদ্ধতি এবং নির্দেশিকা অনুসরণ করে মাঠ পর্যায় থেকে প্রকল্পের প্রয়োজনীয় ডাটা বা তথ্য সংগ্রহ ও সংকলন করা।
  • প্রকল্প বাস্তবায়নে কোনো ঘাটতি বা সমস্যা আছে কি না তা শনাক্ত করা এবং কাজের মানোন্নয়নে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া।
  • কাজে কোনো অনিয়ম বা তথ্যে গরমিল দেখা দিলে সাথে সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
  • প্রকল্পের শুরুতে, মাঝামাঝি সময়ে এবং শেষে যে জরিপগুলো হয়, তাতে সরাসরি সহায়তা করা।
  • প্রোগ্রাম M&E টিমের নির্দেশনায় অন্যান্য মনিটরিং কার্যক্রমে অংশগ্রহণ ও সহযোগিতা করা।
  • প্রকল্প সংশ্লিষ্ট মনিটরিং মিটিংগুলোতে যোগ দেওয়া এবং মাঠ পর্যায়ের পর্যবেক্ষণ ও ফলাফল সবার সামনে তুলে ধরা। 



শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: এনজিও সংস্থায় কাজের দক্ষতা

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর 

আবেদনের শেষ সময়: ০৫ মার্চ ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই